তোরা সব মিথ্যাবাদীর দল...
তোদের ওই মিষ্টি হাসির ঝলকানিতে হঠকারী আর ছল...
তোদের ওই সুশীল মনা, সভ্য সমাজ সব কিছুতেই ধোঁকা...
আর কতদিন রাখবি তোরা এই আমাদের বোকা...
বিষভরা ওই গোখরা সাপও তোদের চেয়ে আপন...
তোরাই তো সব নষ্ট করিস লুকিয়ে থেকে গোপন...
তোদের ওই ভাল মানুষি মুখোশটাকে হেচঁকা টানে ছিঁড়ে...
নাঙ্গা করে ফেলবো ছুড়ে জাহান্নামের ভীড়ে...
তোদের ওই রক্তে যখন বসত করে নষ্ট কীট রাজ...
কেমনে তোরা গড়বি তুলে সুশীল সমাজ...
তোদের সকল ভন্ডামী আজ সুকৌশলী নাটক...
যুগে যুগে তোরাই তো সব দালাল কিংবা ঘটক...
দু-চার খানা দালাল নিয়ে দেশ পাঠাবি ভোগে?
খোদার কসম, তোরাই মরবি কষ্ট নামের রোগে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


