somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একগুচ্ছ পিনিক!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

**

কাঁচা রোদে কুচি কুচি বৃষ্টির সাথে বাতাসের ঝোল!

**

চোখের কোনে জোনাকি পুষে রাখি, আর গাল বেয়ে গড়িয়ে পরে চিকচিকে জোছনা। নাকের ভেতর ঘন জঙ্গল, কানে তাই বাদুড় ঝোলে উল্টো হয়ে!

**

তোর জন্য জমানো আমার চোখে এক পৃথিবী জল
অজস্র কষ্টে বাঁধ ভাঙা সে ঝর্ণা একবার দেখবি চল!

**

যেদিন বন্ধ হয়েছিলো বিপ্লবী গান
নির্ঘুম চোখের আকাশজুড়ে বিভ্রম
গাংচিলের ডানায় দুখের মাতম
নীল সাগরে ডুবে গেলো সূর্যসন্তান!

**

রাতের শহুরে রাস্তায় খোলামেলা এদিক সেদিক ঘুরে বেড়ায় গেরিলা প্রেমিকারা। তারা ধরা খায় প্রেমিকের পুঁতে রাখা মাইনে!

**

পাস্তুরিত বিকেল ফুরিয়ে
শঙ্খচিলের ডানায় আঁধার জড়িয়ে
গোধুলীর লাল শাড়িতে
তোমার শরীরে নামে সাঁঝের পর্দা!

**

জানালার কপাট খুললেই চাঁদ
তবু হাতের মুঠো খুলে দেখো শূন্যতা
তোমার চোখে ঘুম এলেই স্বপ্ন
তাতে বাস্তবতার লাল নীল জলের কোলাহল
আমার এ রাতের পৃথিবীতে
ঘুম নেই চাঁদ নেই থাকে শুধু বিষের কালো জল!

**

আমার এমন রোদ্দুর পোড়া দিনে
কোথায় তুমি কেমন করে থাকো,
কোন সে দূরে নতুন রঙে
নতুন রকম অন্য ছবি আঁকো?

তুমি কোন দুপুরে কত দূরে জেগে আছো?
দেখা হয়নি যে কতদিন তার কি আর হিসাব রাখো?

কেন করি ভাঙচুড় এই বিভোর দুপুর!
আজকের বিকাল কালকের সকাল মিলে
যদি সৃষ্টি হয় কোনও স্বপ্ন নুপূর?
তবুও ভাঙি করি ভাঙচুড়!
আমি জানিনা কিছুই জানিনা।
জানে সব স্বপ্ন নুপূর।

তুমি কোন দুপুরে কত দূরে জেগে আছো?
দেখা হয়নি যে কতদিন তার কি আর হিসাব রাখো?

**

বারান্দায় গ্রীল ধরে দাঁড়িয়ে সূর্যোদয় পর্যন্ত যাদের সাথে মুঠোফোনে কথা বলতাম তারা এখন অন্য জানালায় গ্রীল ধরে অন্যকারো সাথে! শুধু আমি বদলে গেছি, সেই কবে একজনের জানালায় বাঁধা পড়েছিলাম আর কোনদিন মুক্তি পাইনি, তবে আমার জানালায় আর কোন সূর্যোদয় হয়নি, চাঁদের রোদে জোনাকি এসে চোখের কোনে লুকিয়ে যায়...


**

আমার বুকের খুব গভীরে তোমাকে লুকিয়ে রেখেছি, চলে যাবে? কতদূরে যাবে? যাও, অনেক দূরে যাও, পৃথিবীর শেষ সীমানায় গিয়ে আমাকে ভুলে সুখী হও!

অন্য কারো হাত ধরে হাঁটবে? হাঁটতে পারো তুমি কিন্তু সে কি তোমাকে শেখাবে হাত এভাবে নয় এইভাবে ধরতে হয়! শেখাবে? হাত কিভাবে ধরতে হয় মনে আছে তোমার? একটা আঙুল আরেকটা আঙুলে পেঁচিয়ে ধরতে হয় তাহলে সে বন্ধন কখনো ছিঁড়ে যায় না!

অন্য কারো বুকের লোমগুলো একটা একটা করে গুণবে? সে লোমের সংখ্যা কি আমার থেকে বেশী হবে? কিংবা তার কোনায় কোনায় ঘাম জড়িত লুকানো ভালোবাসা খুঁজে পাবে তুমি?

কখনো কারো চুল টেনে যদি বলে ফেলো, "চুলের কি অবস্থা! শ্যাম্পু দাও না কতোদিন তুমি? চুল কেমন আঠা আঠা হয়ে গেছে!" তখন কি গলা একটুও কেঁপে উঠবে না তোমার?

জোছনা গলিয়ে পরা বিছানায় তোমার ভেতর ডুবে যাওয়ার স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেলো, এখন জোনাক জ্বলা আঁধারে শিকড় গজিয়ে গেছে আমার!

২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×