
-
-
-
-
শুণ্যতার নিচে পিয়ানো শুনি
স্তব্ধতারা জানে বেদনার সুর,
রাত্রির নিচে অভিশাপ গুণি
তারাদের প্রশ্ন আর কতোদূর?
এখনো একই আকাশের নিচে
এখনো একই শহরে
এখনো আমরা বেচে আছি
দূরত্বটা বুকে ধরে
জন্মান্ধের মতো হেঁটেছি বেওয়ারিশ
দূরত্ব পার হয়ে ভুলেছি পিছুটান
নীরবতার সীসায় নির্ঘুম চোখে শ্রাবণ
ঝরিয়েছে আগামীকালের বিরহগান
ফিরে আসি পিয়ানোর নির্বাসিত সুরে
আত্মঘাতি ভালোবাসা জানিয়ে গেলো
তোমাকে খুঁজে না পাবার শহরে
কোন পাখি কার চোখে নিঃস্ব হলো
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



