
পাখিদের মিছিল
ধরো তোমার চলে যাওয়া পথ ধরে
উড়ে গেলো পাখিদের মিছিল
তোমার আকাশে মেঘেদের পরে
ভেসে এলো ফড়িংয়ের বাতাস
তুমি তাদের সুরে চুল উড়িয়ে দিলে
তখন কি ছোঁবে আমায় বাড়িয়ে হাত...
ধরো রাতজাগা প্রহরে ভোরের শিশির
ছুঁয়ে গেলো তোমার গাল
শিশির মুছে দেবার ছলে
এলাম তোমার কাছে
দুচোখ ভরে দেখবো বলে...
ধরো দুপুরের মরীচিকা রোদ শেষে
ঝিমঝিম জ্যামে উদাসী মোড়ে
তুমি দেখতে পেলে দুচোখ মুছে
ছড়িয়ে গেছে রঙধনু দিগন্তজুড়ে
তখন তুমি তাদের সুরে চুল উড়িয়ে
ছুঁয়ে দাও আমার বাড়িয়ে দেয়া হাত...
স্মৃতির ঘোর
আমি তোমার হারিয়ে যাওয়া আকাশ
ডানা মেলার অপেক্ষায়
আমি সেই দিগন্ত রেখার মলিন আলো
তোমার চোখে হারায়
আমি তোমার একান্ত সারাটাদিন
যাকে তুমি ভুলে গেলে দ্বিধাহীন
নিঝুম রাতে হতে চেয়েছি জোনাকী
আলো-আঁধারি ভাগ করে নেবো
জানালার ওপাশে মেঘের ডাকাডাকি
বৃষ্টি হলে হাত বাড়িয়ে ছুঁয়ে দেবে
নিরিবিলি অন্ধকারে আমি তোমার
হেঁটে যাওয়া পথের মোড়
মনঘরে জেগে ওঠা আমি তোমার
ধ্যান মগ্ন স্মৃতির ঘোর
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




