
-
-
-
-
-
-
-
ফ্যাকাসে ভোরে বিষমাখা বিষাদ অস্তিত্বে আসে
বিস্মৃত একলা পথ,
ঝরা পাতায় বেজে ওঠে হিম শুন্যতার গান
নৈঃশব্দের ভীষণ আত্মবিশ্বাস
ঢেউ তোলে হাতের কাছের তুচ্ছ মায়ায়।
ঘুলঘুলিতে আটকে থাকা রোদ
উপেক্ষা করে দম আটকানো আর্তনাদ,
সুইসাইডাল উপত্যকায় অন্ধ ঋষি
বাতাস ধরে আউড়ে যায় কয়েকশত রাতের সর্বনাশ!
চাঁদের আলোয় অভিশাপগ্রস্ত মেটাল মিউজিকের মৃত্যু হয় ঘুমের অনুবাদে
আর
দুচোখে ঘুম নিয়েও কাঁদতে জানা মানুষেরা ডুবসাঁতার দেয় এক কবর অন্ধকারে।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




