সেই মন প্রাণ খুলে গল্প করার দিন শেষ,
শুধু তাড়াহুড়ো করে যদি কিছু কথা বলে ফেলা যায়,
সময় যা ছিল হাতে সবটাই নিঃশেষ...।
পড়ে আছে শুধুই অজস্র অসময়,,,
তাই হলদে পাখিরা এই শহরে আর ফিরে আসে না,
শুধু বেড়ে চলে ডিজেলের ধোঁয়া রাস্তায়..
সেই ল্যাংটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসে না,
বেড়ে গ্যাছে রাতারাতি বয়স-অসময়...
তাই বৃষ্টি নামলে পরে মন আর জুড়িয়ে যায় না,
শুধু চ্যাপচ্যাপ কাঁদা, প্যাঁচপ্যাঁচে সংশয়
কারও মুখে আর কোন মিষ্টি হাসি মানায়া না,
তেতো হয়ে গ্যাছে সব হঠাৎ-অসময়...
তাই কোনদিন যদি একা একা জানালার পাশে
কোন খয়েরী বিকেল বেলায় কান্না পেয়ে যায়-
নিয়ে কথার ছলে শ্যাওলা গানটা আমার-
ফিরে আসবো তোমার কাছে হঠাৎ.....
আজ বৃষ্টি নামবে-বেড়ে গেছে তাড়াহুড়ো সকলের...
ভাসবে না নীল কাগজের নৌকো নালায়...
আজ তাড়াহুড়ো করে গিয়ে ঘরের দরজাটা বন্ধ.
মিশে যাবে শরীর আবার...
তাই স্যাঁতস্যাঁতে সকলের ঘোড়দৌড় চৌকাঠ,,,
রোদের রঙ শুধু বদলায় আকাশের গায়....
মনের ভেতর সব হয়ে গেছে অকারন ফ্যাকাশে
বিস্বাদে ভরা চোখ দেখে যায় অসময়...
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



