somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঘ্রান অভ্রু
আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি 'জাহিদ রাজ' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

ধর্ষন এবং আপনার করনিয়

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার সামনে যখন কোন মেয়ে ধর্ষনের শিকার হবে, তখন আপনার করনিয় কি?

(১)- যদি আপনি দর্শকের ভূমিকায় থাকতে চান, তাহলে আপনাকে নিরাপদ দূরুত্বে দাড়াতে হবে, তবে খেয়াল রাখতে দৃশ্য যাতে দেখা যায়। আর যদি আপনি ধর্ষকের ভূমিকায় থাকতে চান, তাহলে দ্রুতই ভিকটিমের উপর ঝাপিয়ে পড়তে হবে। হাতের নখ বড় থাকলে ভালো হয়।

(২)- এই পর্যায়ে ভিকটিমকে বিবস্ত্র করতে হবে। ভয় নেই, আশেপাশের কেউ আপনাকে কিছু বলবে না। মানবতা আজ মৃত প্রায়। উৎসুক জনতা বরং আপনাকে সুপুরুষ উপাদি দেওয়ার সম্ভাবনা আছে।

(৩)- ধর্ষনের মতো একটা মহান কাজ যে করছেন তার তো প্রমান লাগবে। বন্ধু-বান্ধব কে বললে যদি বিশ্বাস না করে? তাই আপনাকে প্রমান রাখতে হবে। সাথের কাউকে বলুন ফোন বের করে ভিডিও করতে। খবরদার জুম করা যাবে না, এতে ভিডিও কোয়ালিটি খারাপ হয়!

(৪)- যৌন নির্যাতনের পাশাপাশি শাররীক কিছু নির্যাতন না করলে পাশবিক ভাবটা ফুটে উঠে না। তাই অবশ্যই চড়, থাপ্পড় দিতে হবে।

(৫)- কাজ শেষ হলে দ্রুত বাসায় পৌছে গোসল করতে হবে। না হলে রোগ জীবাণু হতে পারে। গোসলটা অবশ্যই ডেটল দিয়ে করতে হবে।

(৬)- পরবর্তি নির্যাতনের জন্য প্রস্তুতি নিতে হবে। শরীর ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে!

-------------------------------------------

কষ্ট থেকে লিখছি। কাল রাতে নিউজফিডে টিএসসির সেই ভিডিও দেখলাম। বিশ্বাস করুন, পুরাটা দেখার মতো মানষিক শক্তি আমার এখনো হয়ে উঠেনি। অর্ধেকটা দেখেই ক্লোস করেছি। পশু কিন্তু মাত্র হাতেগুনা কয়েকটা। আর বাঁকিরা তো মানুষ! অবাক হয়েছি মানুষগুলোর আচরন দেখে। কারুপুষের মতো কেঁদেছি। একদল হায়েনার দল, কিছু মা, কিছু বোন, কিছু নারী।

হতে পারতো আমার মা-বোন, বা ওই মানুষগুলোর বা আপনার। আগামী দিনে হয়তো আমার কন্যা গলা জড়িয়ে বলবে "বাবা চলো টিএসএসসির শোভাযাত্রায় যাই"

কি জবাব দিবো আমার মেয়েটাকে? আমার স্ত্রী কে? আমার বোন কে, বা মা কে....

কিছুদিন আগে পুরান ঢাকায় হলি উৎসবে কিছু বিদেশি মহিলার সাথে অশালীন আচরন করে এরকমই একদল পশু। কোন নিউজে সে খবর আসেনি। ভাবুন তো একবার, ওই বিদেশি মহিলারা যতদিন বাংলাদেশের নাম কোথায়ও শুনবে কি ঘৃনা ভরেই কল্পনা করবে বাংলাদেশের চিত্র।

টিএসসিতে একদিন আল্পনা এঁকেছিলাম। আনন্দের একটা দিন ছিলো। সে গল্প এতোদিন সবাইকে বলে বেড়াতাম। আমি সেই গল্প আর কাউকে বলবো না। বলতে গেলে আমার এই ভিডিওটার কথা মনে পড়বে।

সোনার ছেলেরা, উপরের ৬ টা টিপস তোমাদের জন্য। পুষ্টিকর খাবার খাবা কেমন? দস্তাদস্তিতে নিশ্চই অনেক এনার্জি লস হয়েছে…
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×