somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঘ্রান অভ্রু
আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি 'জাহিদ রাজ' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

গল্প- "সম্পর্কের গল্প"

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্পর্কের গল্প
লেখক : জাহিদ রাজ রনি

ওদের নীলরঙা স্বপ্নের গল্প শুরু হয়েছিল এক পাবলিক বাসে পাশাপাশি সিট থেকে। তারপর ওরা এ শহর চষে বেড়িয়েছে। বসুন্দরার কাঁশবনে একজন আরেকজনকে জড়িয়ে ধরার অপরাধে আন-রোমান্টিক পুলিশ ওদের বাসায় নালিশ করেছে। নীলরঙা স্বপ্নের গল্পে তখন মরিচা পড়তে শুরু করেছিল। ছেলেটা রোজ এসে আমাকে প্রেম-ভালোবাসা সম্পর্কে অধ্যাতিক সব বাণী শুনাতো। ওর কথা শুনে মনে হতো এই বুঝি ও মোটা কম্বল নিয়ে লুম্বীনি পর্বতের দ্বারে যাত্রা করবে সণ্যাসী হওয়ার লক্ষে। আমি গভীর আগ্রহে মবিনের দোকানের লেবু চা খেতে খেতে সেসব মহান বানী শুনতাম। ওকে সান্তনা দেওয়ার মতো কিছু ছিলো না। দুই দেহ, এক প্রাণ; অথচ আলাদা আলাদা। সেই আন-রোমান্টিক পুলিশকে গালাগালী করতাম ওর সাথে কন্ঠ মিলিয়ে।

তারপর টার্নিং পয়েন্ট। ওর প্রেমিকাটি মুক্তি পায়। আবার ওদের রোজ দেখা হতে থাকে। পাবলিক বাসে কাঁদে মাথা রেখে হেডফোনে বৃষ্টির গান শুনা, মবিনের দোকানের রং চায়ের এককাপে দুজোড়া ঠোট! তখনও ছেলেটি আমাকে অধ্যাতিক বাণী শুনাতো। "বুঝলেন ভাই, প্রেম ভালোবাসার মতো পৃথিবীতে কিছু নেই!"
আমি হা করে সেসব বাণী শুনতাম। মুখের "হা" করা ভাবটা কমানোর জন্য মবিনের দোকান থেকে চুইংগাম কিনে চুষতাম। ওদের প্রেমটা একদম প্রথম থেকে দেখেছি। ওদের দেখে আমার মনে হতো পৃথিবীর সবছাইতে সুখি দম্পতী ওরাই! আমি ওদের মতো একটা জীবন কামনা করতাম।

তারপর এক সময় ওর প্রেমিকাটির মাঝে কি যেনো হয়। সে নাকি ওকে অবহেলা করতে শুরু করে। মাঝরাতে নাকি তার ফোন ওয়েটিং পাওয়া যায়। ও রোজ আবার আমাকে অধ্যাতিক বাণী শুনাতে শুরু করে। আমি শুনতাম। চা বানানোর ফাকে মবিনও সেসব গল্প শুনতো। গল্প শুনার সময় মবিনের মুখটা অতিরিক্ত পরিমান হা হয়ে থাকতো। ওকে অদ্ভুত দেখাতো।

তারপর একদিন ছেলেটি আর মবিনের দোকানে আসেনা। উড়া উড়া শুনতে পাই ওর প্রেমিকাটি নাকি অন্য এক হোমড়া-চোমড়া টাইপ ভদ্রলোককে বিয়ে করেছে। আমি আর মবিন পরষ্পরের দিকে হা করে তাকিয়ে থাকি। সেদিন মবিনের মুখটা অদ্ভুত লাগেনা।

তারপর অনেকদিন কেটেছে। ছেলেটি আর আসেনি। আমি আর মবিন বেশ কয়েকদিন ওদের গল্প করেছি। একসময় ট্রাফিত পুলিশ ফুটপাত থেকে মবিনের দোকান তুলে দেয়। আমি অবাক হয়ে ওদের শূন্যতাটা অনুভব করি। শহরের নোংরা ফুটপাতটা হা-হা করে। এ শহরে সবকিছুই আছে, শুধু গল্প বলা সেই ছেলেটি আর আড্ডার সেই স্থানটি নেই। ওখানে টুং টাং শব্দে কেউ চা বানায় না। কেউ এসে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে না "বুঝলেন ভাই, প্রেম ভালোবাসার উপরে পৃথিবীতে কিছু নাই"
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×