somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঘ্রান অভ্রু
আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি 'জাহিদ রাজ' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

গল্প: বিনে পয়সার ওয়াই-ফাই

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন হুট করে আমার বাসায় একটা ফ্রি ওয়াই-ফাই পাওয়া যায়! এটা আবিষ্কার করে আমার বাসার সর্বকনিষ্ঠ সদস্য নুহা। সে তার মায়ের ফোন এনে বলে, দেখো একটা ফ্রী ওয়াই-ফাই পাইসি! আমি স্মার্টফোন বিষয়ক তার দক্ষতা দেখে অবাক হই এবং বলাবাহুল্য তখনই আমার ফোনটাও উক্ত ওয়াই-ফাইতে যুক্ত করে ফেলি! সাধারণত আমার বারান্দায় ওয়াই-ফাই এর নেটওয়ার্ক ভালো পাওয়া যায় বিদায় আমি দিনের এবং রাতের অনেকটা সময় বারান্দায় বসে কাটিয়ে দিতে লাগলাম! আর এভাবেই আমি পেয়ে যাই ইলাবতীকে!

ইলাবতী আমার বারান্দার উল্টা পাশের বাড়ির বাসিন্দা এবং আমাদের উভয়ের বারান্দা মুখোমুখি! প্রথমদিন দেখেই ইলাবতী আমাকে বলে, 'কি! বিনামূল্যে সেবা নিচ্ছেন?' আমি খানিকটা লজ্জা পেলেও বলি,
- হ্যা। সেবাদাতা কি আপনি?
- না, আপনারই মতো সেবাগ্রহীতা!

শুনে আমি আনন্দিত হই। যেনো আমরা দুজনই যে একই সেবার আওতাভুক্ত, এতে আমি বেশ সম্ভাবনা খুঁজে পাই! আমার বারান্দায় যাতায়াত বেড়ে যায়। আগ্রহটা ঠিক ফ্রি ওয়াই-ফাই কেন্দ্রিক নাকি ইলাবতী কেন্দ্রিক - এটা বুঝে উঠতে না উঠতেই একরাতে ইলাবতী আমাকে বলে,
- আপনি ছাদে উঠে আমাদের ছাদে লাফিয়ে আসতে পারবেন? ঠিক এই এখন!
- ছাদে কেন? নিচে আসো!
- না ছাদে। ছাদে এখন কেউ নাই!

'ছাদে এখন কেউ নাই' কথাটায় আমি একধরনের মাদকতা খুঁজে পাই। এটা আমাকে নেশাগ্রস্ত করে, আর এই নেশায় আমি ইলাবতীকে বলে দিই ছাদে আসতে। দুটো ছাদ পাশাপাশি থাকায় বিষয়টা কষ্টের হয়না, শুধু একটু পা বাড়িয়ে দেয়া! আমি ইলাবতীর ছাদে চলে যাই। ইলাবতীর চুল এলেমেলো। ঢিলেঢালা প্লাজো পরেছে, ওটা বাতাসে কাঁপছে। ইলাবতী আদেশের সুরে বললো, ‘মনে করেন আমি আপনার জন্যে একটা মুক্ত ওয়াই-ফাই! আমাতে যুক্ত হবেন?’ আমি কথাটার মানে বুঝতে বুঝতে ইলাবতী আমাকে জড়িয়ে ধরে। আমার মনে হয় সম্পূর্ণ ছাদটা যেনো অদৃশ্য এক শক্তীতে ঘুরপাক খাচ্ছে!

সেদিন রাতে আমার জ্বর আসে। একশ তিন ডিগ্রী! ইলাবতী খিলখিল করে হেসে অফিসের কলিগদের সাথে এসব গল্প করে! এ্যকাউন্টেন্ট রুমানা আপা বলে, কি ভাই জড়িয়ে ধরেই একশ তিন ডিগ্রী জ্বর! আমি লজ্জা পাই! আমার আর ইলাবতির ড্রয়িংরুম গল্পে আড্ডায় জমে উঠে। কলিগদের সবার প্রথম প্রেমের গল্প! আমি বারান্দায় এসে দাড়াই, একটা অদৃশ্য ওয়াই-ফাই রেঞ্জ আমাকে জড়িয়ে থাকে সবসময়… এই তবে ভালোবাসা!
...
বিনে পয়সার ওয়াই-ফাই | জাহিদ রাজ রনি
সংক্ষেপিত ও পরিমার্জিত আকারে প্রথম প্রকাশ: ১৫ জুলাই ২০১৭, ছুটির দিনে, প্রথম আলো।

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×