somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঘ্রান অভ্রু
আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি 'জাহিদ রাজ' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

চশমা | জাহিদ রাজ রনি

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিয়ের স্টেজে বউ বসা। বউয়ের সবই ঠিক আছে, কেবল চোখে মোটা গ্লাসের চশমা। চশমার দিকে তাকালে মনে হয় পঞ্চাশ ওয়াটের একজোড়া বাল্ব! লাল শাড়ী, হাতে মেহেদী পুরোপুরি বউ সাজে একটা বউ চশমা পরে আছে, বিষয়টা নিয়ে প্রথম আপত্তি তোলে ফটোগ্রাফারা। তারা হাতাশা প্রকাশ করে বলে, চশমার কাঁচে ফ্লাশ রিফ্লেক্ট করার ফলে ছবি কিছুই হচ্ছে না! বউটা মাথা নিচু করে!

হলজুড়ে নানান জায়গায় গোল হয়ে বসা ছেলে পক্ষের আত্মীয়রাও বলতে লাগলো, বউ কি কানা নাকি? শাঁকচুন্নি চেহারার এক বৃদ্ধা তাচ্ছিল্যের ভঙ্গিতে বললো, আমার তো এই বয়সেও চশমা লাগেনা! মেয়েটার চোখের দুর্বলতাকে অনেকেই আদিখ্যেতা ভেবে বসলো। গ্রাম দিককার কিছু আত্মীয়রা দাবি করলো, বউ যে অতি উচ্চ শিক্ষিতা এটা সবাইকে বোঝানোর জন্যেই চশমা পরে ঢং করছেন!

জামাইটা বউকে আড়ালে ডেকে কিছু বললো। আমি বোরহানির গ্লাসে চুমুক দিতে দিতে দেখলাম। হয়তোবা বললো, ‘চশমাটা খুলে রাখো না!’ বউটা মুখ শুকনা করে আবদারের দৃষ্টিতে কিছু বললো। হয়তো বললো, ‘আমি কি আমার বিয়ে দেখবো না?’

জামাইটা কিছু বললো না, ভাবলো একটু। তারপর তার প্রায় অন্ধ বউয়ের কাঁধে হাত রেখে ছবি তুললো তারা। তাদের বিয়ের এলবামে সব ছবি যত্নে সাজানো। এর মধ্যে একটা ছবি ড্রইং রুমে বড় করে টাঙ্গানো হয়েছে। ছবিতে বউ জামাই উভয়ের চোখে ভারী গ্লাসের চশমা। মনে হচ্ছে, দুই জোড়া চোখ থেকে চারশ ওয়াটের আলো বের হচ্ছে!

জাহিদ রাজ রনি

প্রথম প্রকাশ: দৈনিক গণমানুষের আওয়াজ
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×