somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঘ্রান অভ্রু
আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি 'জাহিদ রাজ' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

অনুগল্প: ঝমঝম টি-স্টোরের জনাব মুরসালিন

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এমনও হতে পারে সাহারা আমাকে পরিক্ষা করে দেখতে চেয়েছিলো। তাই সে তাচ্ছিল্যের ভঙ্গিতেই সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে বললো, 'আমি প্রায়সই গাঁজাও খাই। আগে বাবাও খেতাম, বর্তমানে জিনিশটা পাওয়া খুব রেয়ার!'

যেনো বাবা নামক নেশাদ্রব্য সহজলভ্য না হওয়ায় সাহারা ব্যাথিত! আমি 'ঝমঝম টি-স্টোর' এর দোকানদার জনাব মুরসালিনের দিকে তাকালাম। জনাব মুরসালিনের চোখে মোটা গ্লাসের চশমা। চশমার কারনে তাকে জ্ঞানী মনে হচ্ছে! তিনি চশমার উপর দিয়ে আমার দিকে তাকিয়ে চোখ নাচালেন। ভঙ্গিটা স্পর্টতই এমন যে, 'কি মিঁয়া খইলা তো ধরা! এখন কি করবা!'

আমি বলে দিলাম, গাঁজা খেলেও আমার আপত্তি নেই! সাহারা অবাক হলোনা। মুখ টিপে হাসলো ঝমঝম টি-স্টোরের মালিক জনাব মুরসালিন; যেনো খেলাটা এতোক্ষনে ঠিক জমে উঠেছে! সাহারা এবার সিগারেটে লম্বা টান দিয়ে বললো, 'কিন্তু আপনি তো ভিন্ন টাইপ!'

এইটা ঠিক যে, আমি ভিন্ন টাইপ। আমার দৌড় বন্ধুদের আড্ডায় সমাজ রক্ষা করার জন্যে সিগারেটে দুই টান দেয়া পর্যন্ত। আমি সাহারাকে বললাম, 'কিন্তু আপনাকেই তো আমার চাই!' সাহারা আমার আবদার সম্পূর্ণ অগাহ্য করে 'উঠি!' বলে অলস্যের ভঙ্গিতে বেঞ্চ থেকে উঠে চলে গেলো!

আমি বসেই রইলাম। যে ধরা দিয়েই আছে, তাকে ধরবার বিশেষ তাড়া নেই! জনাব মুরসালিন খানিকটা হতাশ হলো বিষয়টায় সাহারার এইরুপ অনাগ্রহ দেখে। তাকে খানিকটা বিরক্তও মনে হচ্ছে। সার্কাসের টিকেট কেনার পর শো ক্যান্সেল শুনলে দর্শক যেমন হতাশা মাখা বিরক্ত হয়!

দোকানের বেঞ্চে ফেলে যাওয়া সাহারার সিগারেটে ফিল্টারের কাছাকাছি আগুন এখনো। আমি তুলে নিয়ে লম্বা টান দিলাম! জনাব মুরসালিন আমার দুঃখে সহানুভূতি সরূপ কিংবা আরেকটি সিগারেট আমার নিকট বিক্রয় করতে না পারার কারণে দীর্ঘশ্বাস ফেললো! দীর্ঘশ্বাস সাহারার লালচে চুলের চাইতেও দীর্ঘ! দীর্ঘশ্বাস অনেকটা সিগারেটের লম্বা টানের মতো।
...
ঝমঝম টি-স্টোরের জনাব মুরসালিন | জাহিদ রাজ রনি
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×