somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঘ্রান অভ্রু
আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি 'জাহিদ রাজ' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

আমার শিক্ষক জীবন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার শিক্ষক জীবন ছিলো বেশ গৌরবমন্ডিত! আমি প্রথম গৃহশিক্ষকতা করাই নোয়াখালী থাকাকালীন, ক্লাশ এইটে পড়ার সময়। আমার ছাত্রী ক্লাশ ওয়ানে পড়ে। প্রথমদিন পড়াতে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি বর্ণমালা সব পারো?’ ছাত্রী ঘাড় নাড়লো! আমি মুগ্ধ হয়ে বললাম, লেখো তো দেখি! আমার ছাত্রী বললো, ‘কাগজ শেষ হইলে তুই-নি দিবি?’

আসলেই তো! কাগজ শেষ হলে আমি কিনে দিবো না তো, আমি লিখতে বলার কে! কাগজের তো মূল্য আছে, নাকি!

আমার প্রথম শিক্ষকতার অভিজ্ঞতার পর, আমি দীর্ঘ তিন বছর নিজেকে জ্ঞান বিতরণের মহান কাজ থেকে বিরত রেখেছি। দ্বিতীয়ত শিক্ষকতা করাই, ঢাকায় যখন ইন্টার ভর্তি হয়। এবারে ছাত্র, ক্লাশ ফোরে পড়ে। আমি আর প্রথম দিন তাকে কিছু লিখতে বলার ঝামেলায় গেলাম না। হালকা আলাপ করে কাটালাম। দ্বিতীয়দিন তাকে বললাম, পড়াশুনার কি খবর? আমার ছাত্র বললো, ‘পড়ার কথা কবি না! পড়ার কথা কইলে, তোরে প্রথমে মারমু। মাইরা পরে বস্তায় ভইরা ফ্যানের সাথে ঝুলামু। ফ্যানের সুইচ দিলে ফ্যানও ঘুরবো, তুইও ঘুরবি!’

শুনে, ফ্যানে ঝুলানো ছাড়াই আমার মাথা ভনভন করে ঘুরতে লাগলো! সেদিনের পর, আজ পর্যন্ত বাচ্চাদের শিক্ষকতা করার সাহস পাইনি!

জাহিদ রাজ রনি
প্রথম প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৭, রস আলো, প্রথম আলো।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×