somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঘ্রান অভ্রু
আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি 'জাহিদ রাজ' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

অণুগল্প: অভিমান

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার কাছে চাকরি করার একমাত্র অসুবিধার হচ্ছে, সূর্যের সাথে নিজের দূরত্ব বাড়িয়ে নিতে হয়। এই যেমন ল্যাপটপের চৌদ্দ ইঞ্চির একটা স্ক্রিনে তাকিয়ে দিন কাটিয়ে দিচ্ছি। অফিস থেকে বেরিয়ে দেখি রাস্তায় নিয়নবাতি জলে উঠেছে! সূর্যের এই ব্যাপারটা ছাড়া, চাকরি আমার ভালো লাগে। তবে এশার ভালো লাগেনা। এশা অফিসের ব্যস্ত দিনে ফোন করে বলে উঠবে,
- এ্যই তুমি কই?
- এই সময় আমি অফিসেই তো থাকি!
- বারান্দায় যাও, লম্বা সময় কথা বলবো!
- আরে না, কেন?
- এমনি, আমার ইচ্ছা!
- বের হয়ে কল দিবো, এখন রাখি?
- উহু রাখা যাবে না, আমার যতক্ষণ ইচ্ছা কথা বলবা!

শুনে আমি হাসি! বলি, ‘তুমি কি কখনো বড় হবা না?’ এশা এই প্রশ্নটা এড়িয়ে অন্য আলাপে জুড়ে দেয়। আমি ফোন রাখার তাড়া দিলে বলে, ‘আমি যদি প্রত্যেক মাসের শেষে তোমাকে বেতনের সমপরিমাণ টাকা দিই, আমার সাথে দৈনিক আট ঘন্টা কথা বলবা?’

আমি কিছু কারণ দেখিয়ে ফোন রেখে কাজে ঢুকে পড়ি। এক্সেলে এন্ট্রি করতে করতে এশাকে আমার মনে থাকে না। সন্ধ্যায় ক্লান্ত শরির টেনে বাসে ঝুলে পড়ি। এশা কল দেয়,
- তোমার না বের হয়ে কল দেয়ার কথা?
- মনে ছিলো না!
- এখন কই?
- বাসাই যাই।
- আমার কথা তোমার মনে পড়ে না?
- পড়ে তো!
- পড়ে না, আমি জানি!

বলে এশা অভিমান করে। অভিমান ভাঙ্গাই, কখনোবা ভাঙ্গাই না। এশার অভিমান জমে জমে ভালোবাসা হয়ে যায়। প্রেমিকারা অভিমান করতে ভালোবাসে। অভিমানী এশা আবার নিজেই ফোন করে বলে উঠবে, এ্যইই আমি রাগ করছি, তুমি কল ব্যাক করো নাই কেন?

‘এই’ আর ‘এ্যইই’ আর মধ্যে বোধহয় একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আদুরে গলায় লম্বা করে টেনে এ্যই ডাক শুনলে মনে হয়, এই ব্যস্ততম দিনটা তো মানুষটাকে নিজের করে পাবার জন্যেই! সূর্যের সাথে হোকনা আড়ি, মাসের শেষে তো প্রিয়মুখ, প্রিয় হাসি!

অভিমান | জাহিদ রাজ রনি
প্রথম প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৭, ছুটির দিনে, প্রথম আলো।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×