somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজজাকুর
আমি নৃত্য-পাগল ছন্দ,আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনান্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ ....

বিষয়ঃ হজ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন সংবাদে শুনি, ৭৬৯জন হাজী পদদলিত হয়ে মারা গেছেন তখন যেমন ভীষণ কষ্ট লাগে প্রসঙ্গত কিছু প্রশ্নও তৈরী হয়। যেমন পা দিয়ে পিষে মানুষ হত্যা করা কতটা ইসলাম সম্মত? একজন মুসলমান ভাই যদি আমার সামনে পিছলে পড়ে যায় তবে আমার কী করনীয়? তার বুকের উপর, কাল্লার উপর পাড়া দিয়ে সামনে এগিয়ে যাব? যদি এটি ঠিক না হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে তবে কেন হজে গিয়ে এতো মানুষকে পায়েরতলে পড়ে জীবন দিতে হল? তাহলে কি এটি মহা হত্যাকান্ড? একজন মুসলমান আরেকমুসলমানকে সহযোগিতা করবে এটি স্বাভবিক। তা না করে যদি পায়ের তলায় পিষে মারি তবে আমরা কেমন মুসলিম?

শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ্ব সম্পাদন করা ফরজ বা আবশ্যিক। শুধু শারীরিক ও আর্থিক সামর্থ্য হলেই কি হজে চলে যাব! কোনটা মানুষের পিঠ, কোনটা পেট, কোনটা মাথা কোনটা রাস্তা এটা যদি না বুঝি, যদি আমি নির্বোধ হয়ে থাকি? অন্যের পথচলায় সুযোগ করে দেয়া, কেউ পড়ে গেলে তাকে সহযোগিতা করা, ধৈর্য ধারন করা তো মুসলিমের সাধারণ বৈশিষ্ট্য। এসব গুণ যদি নাও থাকে তবে অন্তত কাউকে পায়ে পাড়িয়ে মেরে ফেলা যায় না, এটা অন্তত মানুষ মাত্রই জানা থাকার কথা। যদি আমি এটাও নাবুঝি তাহলে তো আমি উল্মাদ শ্রেণীর! আর উল্মাদের তো হজ ফরজ নয়। নাকি? যেসব হাজি সরকারি বেসরকারিভাবে হজ করতে যাচ্ছেন তাদের ঠিকমতন ট্রেনিং দেয়া হচ্ছে না। এ তথ্যও আমাদের অজানা নয়! আসলে পচন সবখানে...

সৌদি সরকারের অব্যবস্থাপনা প্রসঙ্গ আসবেনা কেন! কোন হাজি টাকা না দিয়ে মাঙনা হজে গিয়েছে বলে তো শোনা যায় না! তাহলে? ক্রেন ছিড়ে পড়ে হাজি মারা গেল! সৌদি সরকার কেন আগেই ক্রেনগুলো কতটা টেকসই তা পরীক্ষা করে নিলেন না? মানুষমারা ফাঁদ তৈরী করে রাখলেন?

বলতে শোনা যায়, ইরানের কোন এক হাজির দল নির্দেশ অমান্য করায় পদদলিত হয়ে ৭৬৯জন ডেড। তো, কিভাবে নির্দেশ দেয়া হল যে, ইরানের হাজিরা পাজিগিরি করল? তাদের কেন আঁটক করলেন না, বা তাৎক্ষণিক আটকের ব্যবস্থা রাখলেন না, এঘটনা তো নতুন নয়, তাহলে? মানুষ হজে যাবে নাকি আপনাদের অব্যবস্থাপনার জন্য মরতে যাবে!? পৃথিবীজুড়ে কেন হজ সম্পর্কে একটা বাজে ম্যাসেজ ছড়িয়ে পড়ল? যদি না পারেন তবে দায়িত্বভার ছেড়ে দেন। যেখানে মুসলিমরা অনবরত মার খেয়ে যাচ্ছে সেখানে একটা শক্তিশালী মুসলিম দেশ সময়মত কোন কথা বলবে না, শুধু টাকা ইনকাম করতে থাকবে! এ হয় কি করে!

হে আল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি। আপনার কোনো শরীক নেই, আমি হাজির আছি। নিশ্চয় সকল প্রশংসা ও নেয়ামত আপনারই এবং সমগ্র বিশ্বজাহান আপনার। আপনার কোনো শরীক নেই। আপনি আমাদের হেফাজত করুন। আপনিই হেফাজতকারী। আমাদের আর্থিক ও শারীরিক সামর্থ্যের পাশাপাশি জ্ঞান দান করুন। আমরা নিজেদের উপর জুলুম করেছি আমাদের ক্ষমা করুন।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×