somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকুরীর পরীক্ষার নেতিবাচক প্রভাব শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পড়াশুনার উপর পড়ছে কিনা?

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাবলিক সার্বিস কমিশনের চাকুরীর পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যবই পড়াবার প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যতটানা সাবজেক্ট নিয়ে ব্যাস্ত তার চেয়ে অধিক ব্যস্ত থাকছেন পিএসসির পরীক্ষা নিয়ে। কারন এদেশে সাবজেক্টের উপর পারদর্শী হলে চাকুরী হয়না, বরঞ্চ শুধু গোল্লা পূরণের দক্ষতার উপর নির্ভরকরে সোনার হরিণ। যে যত বৃত্ত ভরাট করতে পারবে তার চাকুরী পাওয়ার সম্ভাবনা তত বেশি। এটি জ্ঞান ও মুক্ত বুদ্ধিবৃত্তিক চর্চার উপর মারাত্মকরকমের হুমকি।

MCQ পরীক্ষা কোনভাবেই মেধা যাচাইয়ের একমাত্র সঠিক মানদণ্ড হতে পারেনা। এই পরীক্ষা দিয়ে বড়জোর এতটুকুন বোঝা যেতে পারে যে, কে কতটুকুন গোল্লাপূরণের চর্চা করেছে! এটা চরম সত্য যে, চর্চা ছাড়া মেধাবীরাও নেগেটিভ মার্ক পেতে পারেন, আর গোল্লাপূরনের চর্চা করে নির্বোধরাও চাকুরী পেয়ে যেতে পারেন। গোল্লাপূরোণ ছাড়া মেধা যাচাইয়ের কোন পথ কী পিএসসির জানা নেই?

কারেন্ট ইস্যু নিয়ে একটু বলি, নার্সরা যে ডিসিপ্লিন থেকে পাশ করেছেন কাজও করবেন একই ডিসিপ্লিনে। তাহলে নার্সের নিয়োগ কেন একাডেমিক ফলাফল ও জ্যেষ্ঠতার ভিত্তিতে দেয়া হবেনা? একাডেমিক কাজে একাডেমিক মূল্যায়নকে কেন পিএসসি অগ্রাধিকার পিএসসির দেবে না? কেন পরীক্ষা নিয়ে তামাশা করতে হবে কেন? কেন অন্য ডিসিপ্লিনের স্টিং থিওরি কিংবা বিগ ব্যাং সমন্ধে নার্সদের জানাতে হবে? যেটা নিষ্প্রয়োজন! অহেতুক কিছু চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক? যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা ও নিয়োগে দীর্ঘসূত্রিতার কারনে সরকারি চাকুরীর বয়স শেষ হওয়ায় কয়েক হাজার বেকার নার্স আবেদন করার সুযোগ পর্যন্ত পাচ্ছেন না। যদিচ সরকারি চাকুরীতে আবেদন করতে পারার সুযোগ একটি সাংবিধানিক অধিকার। নিয়োগ হয়েছে তিন হাজারেরমত অথচ বেকার আছেন ২১ হাজার! যেখানে সারা দেশের মানুষ নার্সের অভাবে স্বাভাবিক চিকিৎসা সেবা (মৌলিক চাহিদা) থেকে বঞ্চিত। তারমধ্যে পিএসসি পরীক্ষার তকমা দিয়ে নার্সদের মধ্যে কাড়াকাড়ি ও নিশ্চিন্তে নিয়োগ বাণিজ্যর নতুন পথ উন্মোচন করল না? প্রশ্নহলো কেন নিয়োগে সুষম বণ্টন না? কেন নার্সদের পুলিশ দিয়ে পেটাতে হবে? কেউ কি স্বাধীনদেশে তার দাবীর কথাটা বলতে পারবে না!?

পাবলিক সার্বিস কমিশনের কাছে আমার দাবী, অচিরেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা করে দেখা হউক যে, "চাকুরীর পরীক্ষা" শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পড়াশুনার উপর নেতিবাচক প্রভাব ফেলছে কিনা? তারা কী "জানার" জন্য পড়ছে নাকি "চাকুরীর" জন্য পড়ছে? যদি চাকুরীই প্রধান উদ্দেশ্য হয় তাহলে তাঁদের পরীক্ষার পদ্ধতি আরো যুগোপযোগীকরণ করতে হবে। নইলে চাকুরীর পিছনে ছুটতে ছুটতে কিভাবে জাতির মেধা ও মননের সবটুকুন বিনাশ হয় তাই দেখবার জন্য পিএসসিকে অপেক্ষা করতে হবে! মনেরাখতে হবে অবাঞ্ছিত পরীক্ষার চাপ জাতিকে ক্রমেই মুখস্থ বিদ্যার দিকে ঠেলেদেয় এবং মস্তিষ্কের বিকাশে চরম বাঁধার সৃষ্টি করে ( যেমনটা ঘটছে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে)।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

কিছু কিছু স্মৃতি ভুলার মত না।

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:১৯

আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১১ সালে। ঐ পরীক্ষার এক মাসের কথা এখনো মনে পড়ে। ১ম পরীক্ষার সময় খাতা পাওয়া, রোল নাম্বার লেখা, প্রশ্ন হাতে পাওয়া এগুলো এখনো মনে পড়ে। মাজে... ...বাকিটুকু পড়ুন

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

×