somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানি দে হারামজাদা, নয়তো মামলা ঠুকে দেব!

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নদী আছে পানি নাই, জমি আছে আবাদ নাই এই বেদনা যে কতটা ভয়ঙ্কর তা এসির বাতাসে বসে মিলারেল ওয়াটার খেয়ে বোঝা যাবে না। আমাদের বুকের উপর দিয়ে বয়ে গেছে তিস্তা, একটা নদী অথচ তার মধ্যে কয়েক ছটাক পানিও নেই! এই তৃষ্ণা যে কতটা ভয়াবহ তা ব্যাখ্যা করারমতন ভাষাজ্ঞান আমার নাই। শুধু এতোটুকুন বুঝি, এর পতিটি বালিকনায় আছে যুগ যুগান্তরের তৃষ্ণা, এই বুক নদীটার তৃষ্ণা মেটাতে হবে সেটা পানি দিয়ে হোক আর রক্ত দিয়ে হোক!

একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জনগণের সুবিধার জন্য এতোটা কঠিন-কঠোর ও আপসহীন হতে পারেন তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে তিস্তা পাড়ের মানুষের জন্য একবার মৃদুস্বরে "না" উচ্চারণ করতে পারবে না, এ কী করে হয়? কেন বলা যাবে না, 'মোদি সাহেব, কয়েকটা দিনের জন্য ট্রানজিট স্থগিত থাকুক? আমার জনগণ আসলে ট্রানজিটের বিনিময় চায় না, তারা ন্যায্যতা চায়'। কেন বলতে পারবে না, 'এনটিপিসি রামপালের বিদ্যুৎকেন্দ্রের কাজ কটাদিন বন্ধ থাকুক। আমার বাংলার ১৬ কোটি মানুষের বিদ্যুৎ দরকার কিন্তু তারা সুন্দরবনের ভবিষ্যৎ কে অনিশ্চয়তার মধ্যে ফেলতে চায় না...।

বড় বিষ জ্বালা এই বুকে, সার্বভৌম ক্ষমতার মালিক আমি, 'জনগণ', অথচ আমার সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিয়ে দেয়া হল 'সংসদ'কে। কেড়ে নেয়া হলো গণভোটের অধিকারকে। জনগণ তাদের রায় জানাবে কী করে? আমাদের প্রধানমন্ত্রী আমাদের নিরাপত্তার জন্য এতো কিছু করছেন তবু কেন যেন আমরা সবাই "আমারহীনতায়" ভুগিছি। আমি যতবার বলছি সুন্দরবন আমার, ততবার আমার গায়ে জলকামানের রঙ্গিন পানি ছিটিয়ে দিয়ে বলা হচ্ছে- সুন্দরবন তোমার নয়, এটার মালিক সরকার। একটা দেশের প্রতিরক্ষার জন্য অস্ত্র, পরমানু শক্তি এসবের যতটা প্রয়োজন তার চেয়েও হাজারগুণে জরুরী প্রয়োজন সুন্দরবনেরমত বনকে রক্ষা করা; যা সমস্ত পৃথিবী রক্ষার ঢাল। রাষ্টের সত্যিকারের 'প্রয়োজন' উপলব্ধি করাটাই আজকে বড় 'প্রয়োজন'।

তিস্তার জল পাওয়াটা মমতা কিংবা মোদির দয়া নয়, এটা আমাদের অধিকার। যুগের পর যুগ চলে যাচ্ছে আর আমাদের খালি মুখেমুখে আশ্বাস দেয়া হচ্ছে। এই আশার বাণী ভারতের কংগ্রেস ও বিজিপির রাজনীতি, সেখানে একটা ছোট্টদেশের বলি হওয়াটা কতটা যুক্তিসংগত? তিস্তার বদলে তোর্ষা, ধানসিঁড়ি, মানসিঁড়ির পানির প্রস্তাব আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে- বাংলাদেশ, ভিক্ষাবৃত্তি বন্ধ করো, কশ্চিনকালেও মমতার পক্ষে মমতা দেখানো সম্ভব নয়। আচ্ছা, মামলা লড়ে যদি সমুদ্র জয় করতে পারি তাহলে মামলা লড়ে কি তিস্তার জলের ন্যায্য অধিকারটা আদায় করতে পারব না? -রাজ্জাকুর রহমান মুসা।

"বন্ধু গো আর বলিতে পারি না
বড় বিষ জালা এই বুকে
দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি
তাই যাহা আসে তাই কহি মুখে
রক্ত ঝরাতে পারি না তো একা
তাই লিখে যাই এই রক্ত লিখা।
বড় কথা বড় ভাব আসে নাকো মাথায়
বন্ধু, বড় দুঃখে...
অমর কাব্য তোমরা লিখিয় বন্ধু
যাহারা আছো সুখে"। -কাজী নজরুল ইসলাম।

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×