somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহিত্য ও চটির মধ্যকার পরিমিতিবোধ

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় - এই লাইন যিনি লিখতে পারেন নিশ্চয় তিনি বড় মাপের কবি। তাকে কমবেশি সবারই চেনেন- তিনি হেলাল হাফিজ। তার লিখার প্যাটার্ন কিভাবে পরিবর্তন হচ্ছে তা দেখে কষ্ট লাগে। তিনি একটা সময় লিখেছিলেন-

কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’,
যাবে?

এরকম সস্তা পদ্য তিনি লিখেছেন কিন্তু কখনোই তাকে সস্তা মনে হয় নাই। যেমন অশ্লীল সভ্যতা শিরোনামে লিখেছিলেন-

নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না !

তর্ক বিতর্ক থাকলেও এই সামান্য লাইন তাকে অসামান্য করেছে বলে মনেকরি। কিন্তু আজকের পত্রিকায় তার যে অনুকাব্য ছাপিয়েছে তাতে সস্তা বলার সাহস যে কেউ পেয়ে যাবেন। ভোরের রমণী শিরোনামে তিনি লিখেছেন-

রাধা রাত শেষ
আলুথালু কেশ
বাসি চোখ–মুখ
খোলা চারু বুক
সুখ সুখ সুখ!

জনাব, ভুলে গেলে চলবে না- সাহিত্য আর আর চটির মধ্যে কিঞ্চিত তফাৎ আছে বলেই আমরা চটি ছেড়ে সাহিত্য পড়ি।

হঠাৎ চটির অশ্লীল সুখ সাহিত্যে পাওয়া শুরু করলাম কবে থেকে- বলতে পারেন? যেদিন থেকে আমরা ভাবতে শুরু করেছি- যে কোন মূল্যে আপনার আমার অবৈধ চিন্তাকে অনুষ্ঠান করে বৈধ বলে লেভেল লাগিয়ে দিলেই মামলা খালাস; সেদিন থেকে।

সিদ্ধ হোক আর নিষিদ্ধ হোক কারো কলমকে তো আর থামানো যাবে না। তাছাড়া সত্যিকারের কবিরা তাই লিখেন যা তারা দেখেন ও অনুভব করেন।

আশ্বিন মাসে রাস্তার কামুক কুকুরির মত যদি হয় আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ তাহলে তো কবিরা কবিতা লিখা ভুলে যাবেন। বাংলার শিল্প সংস্কৃতি ভুলে যদি আমরা সেন্ট ভ্যালেনটাইনের পুজা শুরু করি তাহলে কবিরা কবিতার পাতায় খিস্তি রচনা করেই আমাদের শোনাবেন। বিবেকহীন কুকুরের কাছে এটা স্বাভাবিক মনে হতে পারে কিন্তু মানুষের মাত্র এ ব্যপারে সচেতন হতে হবে।

শুরু করেছিলাম যে লাইনটা দিয়ে সেই লাইনটাই সবাই জানেন কিন্তু ওই কবিতটার শেষের দিকে আরো কয়েকটি প্রাসঙ্গিক লাইন আছে যা জানা প্রয়োজন।

কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয় ।
যদি কেউ ভালোবেসে খুনী হতে চান
তাই হয়ে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় ।
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ।

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×