somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের মুসলিমদের উপর অত্যাচার এবং বাংলাদেশে মুজিব বর্ষে মোদির প্রাসঙ্গিকতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের Citizenship Amendment Act (CAA) এর উদ্দেশ্য আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিষ্টান এই ছয় ধর্মাবলম্বী অভিবাসীদের ভারতীয় নাগরকিত্ব দেয়া। কিন্তু প্রশ্ন হলো- মুসলিমদের কেন বাদ দেয়া হলো? কারণ চরম হিন্দুত্ববাদী উগ্র মোদি সরকার শুধুই মুসলিমদের দেশছাড়া করার পায়তারা করছে। সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়েও ধর্মের ভিত্তিতে নাগরিক নির্ধারণ করে বিজিবি সরকার তার সাম্প্রদায়িক পরিচয় স্পষ্ট করেছে বিশ্বের কাছে।

ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হলে পরিবারের একজন অবিভাবকের ১৯৭১ সালের আগে ভারতে আসার প্রমাণ দিতে হবে। এটাই হলো সেই বিতর্কিত National Register of Citizens (NRC)। কাগজপত্র বা নথি দেখাতে না পারলে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে ভারত থেকে বহিষ্কার করে দেবে। এখন প্রশ্ন হলো- ৭১ এ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল কারা? নিশ্চয় বাংলাদেশিরা; তাদের মধ্যে হিন্দু মুসলমান বা অন্য ধর্মের অনেকেই আছেন। হিন্দু কিংবা অন্য ধর্মের মানুষেরা বেঁচে যাবেন কারন CAA মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়ে যাবেন। কিন্তু বাঁচতে পারবেনা শুধুই মুসলিমরা। অর্ধশত বছর ভারতের নাগরিক হিসেবে বসবাসের পরেও কেবল মুসলিমরা হবেন ভূমিহীন ও দেশহীন।

NPR/NCR/CAB এগুলো পড়ে প্রথমে হয়তো ভালই মনেহবে কিন্তু এতে যে সুক্ষ পরিকল্পনার মাধ্যমে মুসলমানদের দেশহীন করার হিংসা লুকিয়ে আছে তা বুঝার উপায় নাই। কারন আইনের কোথাও মুসলমান এই শব্দটা পর্যন্ত ব্যবহার করা হয় নাই। সেই পরিকল্পনা মাফিক চলছে দমন, পীড়ন, নির্যাতন, মানুষ হত্যা, বাড়িতে আগুন দেয়া, মসজিদ ভাঙ্গা। এই অত্যাচারের পরিমাণ এতটাই বেড়েছে যে তার ছবি ও ভিডিও দেখতে না চাইলেও ইন্টারনেটে বারবার আপনার আমার চোখে পড়ছে।

কিন্তু আমাদের কিই বা করার আছে? অবশ্যই আছে প্রতিবাদ করতে পারি যে যার যায়গা থেকে। আসছে মুজিব বর্ষ উপলক্ষে সাম্প্রদায়িক মোদিকে মূলবক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অথচ বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন একজন অসাম্প্রদায়িক অবিসংবাদিত নেতা। যেখনে মুজিব মানে স্বাধীনতা আর মোদি মানে পরাধীনতা, যেখানে মুজিব মানে ন্যায়বিচার আর মোদি মানে ভীষণ অত্যাচার। সেখানে মুজিব বর্ষে সাম্প্রদায়িক মোদিকে মোটেও মানায় না। আমরা চাই না- মোদি বাংলাদেশে এসে মুজিব বর্ষকে কলঙ্কিত করুক। ৯৫ ভাগ মুসলমানের দেশে মোদি এসে ভেটকি মাছের মত পানিতে সাঁতার কাটবে তা হয় না। কারণ এদেশে জলের বড়ই অভাব তাই মোদিকে এদেশে সাঁতার কাটতে দেয়া হবে না। সময়ের বিবেচনায় প্রতিবাদি জনমানুষের জন্য মোদিকে এই বাংলায় আসতে না দেওয়েই হচ্ছে সবচেয়ে যৌক্তিক প্রতিবাদ।
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×