somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিদ্রহীসূত
পাঠকের মুগ্ধতাই আমার লেখার প্রেরণা, সত্য প্রচার আমার লেখার উদ্দেশ্য আর মিথ্যাকে বিনাশ করে দিকেদিগন্তে সত্যের আলোকচ্ছটার বিচ্ছুরণই আমার লেখার চূড়ান্ত লক্ষ্য।

ইসলাম যুক্তিহীনভাবে পালন করবার ধর্ম নয়

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন লোককে দেখলাম পকেটে এক আটি মেসওয়াক, মুখে দুর্গন্ধ। তাকে জিজ্ঞাসা করলাম- ভাই আপনার পকেটে মেসওয়াক কেন? তিনি বললেন- রসুলাল্লাহ (সা.) মেসওয়াক রাখতে বলেছেন। তখন আমি বললাম- আপনার মুখে এমন দুর্গন্ধ কেন, মেসওয়াক করেননি? তিনি মুখ থেকে আরও কিছুটা গন্ধ বের করে বললেন- আমি রোজা আছি, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট অনেক প্রিয়। আপনি কি হাদিস-কোর’আন কিছু জানেন না?
.
এটাই হলো আকীদা না বুঝে আমল করার ফল। বর্তমানে অধিকাংশ মানুষই কিন্তু এভাবে আকীদা না বুঝে আমলা করে। অথচ সকল মুফতী ও আলেমগণ এ বিষয়ে একমত যে, আকীদা ভুল হলে ঈমানের কোনো দাম থাকে না আর ঈমান না থাকলে আমল অর্থহীন।
.
ইসলাম এতটা বাস্তবসম্মত যে প্রতিটা আমলের স্বাভাবিক ফল আপনি দুনিয়াতেই পাবেন, আর আখেরাতে আল্লাহ ঐ ফলটিই বহুগুণে বাড়িয়ে দিবেন, পুরষ্কৃত করবেন। ইসলামে এমন কোনো আমলই থাকতে পারে না যা কেবল আখেরাতের জন্য। প্রতিটা আমলের দুনিয়াবি কল্যাণ আছে আর বদ-আমলের বা গোনাহের কাজের দুনিয়াবি অকল্যাণ আছে। দুনিয়াতে যদি আপনি কোনো আমলের ফল না পান তবে বুঝতে হবে আখেরাতেও ফল পাবেন না অর্থাৎ আমলটি ভুলভাবে করা হচ্ছে।
.
যেমন- মেসওয়াক করবার ফল হলো মুুখ পরিষ্কার-দুর্গন্ধমুক্ত থাকবে ও অনেক রোগ থেকে মুক্তি পাবেন। যদি মুখের দুর্গন্ধই না যায়, মুখ পরিষ্কারই না হয়, রোগ থেকে নিজেকে বাঁচাতেই না পারেন তবে আখেরাতেও এর জন্য কোনো নেকি পাবেন না।
.
– সালাহ (নামাজ) এর ফল কী? সমাজ থেকে সকল অন্যায় ও অশ্লীল কাজ দূর হয়ে যাবে। (সুরা আনকাবুত- ৪৫)। ঐক্য প্রতিষ্ঠিত হবে, ধনী-গরিব ভেদাভেদ দূর হবে, অহঙ্কার দূরীভূত হবে (জামায়াতে নামাজ পড়ার এটাই ফল)। শৃঙ্খলা, সময়ানুবর্তীতা প্রতিষ্ঠিত হবে (ওয়াক্ত মতো নামাজ পড়া এবং নামাজের মধ্যে একসাথে সবাই মিলে কিছু নিয়ম অনুসরণ করার এটাই ফল)। আনুগত্য প্রতিষ্ঠিত হবে (ইমামের কমান্ড সাথে সাথে অনুসরণের ফল)। এ ছাড়াও আরও অনেক ফল আছে, এখানে সংক্ষিপ্ত আকারে বললাম।
.
সওম বা রোজার ফল কী? দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুধাবন করা ও তাদের প্রতি সহমর্মী হওয়া, এটা হলে সমাজের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষ কষ্টে থাকবে না। আরেকটা শিক্ষা হলো- সত্যদীনের সংগ্রাম করতে গিয়ে যেন ক্ষুধা আর দারিদ্র তাকে হতাশ করতে না পারে, সহজে দুর্বল করতে না পারে সেই শারীরিক ও আত্মীক চরিদ্র সৃষ্টি।
.
যে আমলের দুনিয়াবি কোনো ফল নেই সেই আমলের আখেরাতেও কোনো ফল নেই। দুনিয়াবি ফলের জন্য দরকার আকীদা আর আখেরাতের ফলের জন্য দরকার ঈমান। ইসলামের কোনো আমল যদি কোনো নাস্তিকও করে তবে সে দুনিয়াবি ফল পাবে কিন্তু ঈমান না থাকার জন্য সে আখেরাতের ফল পাবে না। যেমন কেউ সত্যবাদী হলে দুনিয়াতে তাকে সকলে বিশ্বাস করবে, সে সম্মানীত হবে সত্যবাদী হিসাবে ইত্যাদি।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

সিনেমার গল্পঃ মেঘের অনেক রং - যে মেয়েটিকে মেঘ বানিয়ে দেওয়া হলো

লিখেছেন রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭



সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×