
বলা হয়ে থাকে- শুধুমাত্র মুসলিমরাই জান্নাতে যাবে। হিন্দু, খ্রিষ্টান, ইহুদি, বৌদ্ধ, শিখ, জরুথ্রুষ্টিয়ান (পারস্যিক অগ্নিপূজারী), জৈন ইত্যাদি সকল ধর্মের লোক জাহান্নামে যাবে সে যত ভালো কাজই করুক।
সঙ্গত প্রশ্ন-
১- তবে কি জান্নাত কর্ম দ্বারা নির্ধারিত হবে না, জন্ম দ্বারা নির্ধারিত হবে?
২- যে লোকটি ছোটবেলা থেকে হাজার হাজারবার শুনে আসছে যে, হিন্দু ধর্মই সঠিক, খ্রিষ্টান ধর্মই সঠিক..... ইত্যাদি সে কীভাবে বুঝবে যে ইসলাম ধর্মই আসলে সঠিক? সে তো মুসলিমদেরকে দেখছে নিজেরা নিজেরা দ্বন্দ্ব-কলহে লিপ্ত একটা জাতি হিসাবে, বোমাবাজ-সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে, অন্য সকল জাতির দ্বারা তিরস্কৃত, অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত একটা জাতি হিসাবে, তাহলে কীভাবে সে এই সিদ্ধান্তে উপনীত হবে যে- ইসলামই সঠিক ধর্ম?
৩- কেউ বলতে পারেন যে, জান্নাত নির্ধারিত হয় আমল দ্বারা, সওয়াব বা নেকি দ্বারা। সেক্ষেত্রে প্রশ্ন হলো- কত সওয়াব কামাতে পারলে জান্নাতে যাওয়া যাবে? (মুসলিম তো নিশ্চয় হতে হবে, হিন্দু মানুষ তো আর সওয়াব দিয়ে জান্নাত যেতে পারবে না?
এ বিষয়ে আমার মতামত নিচের এই লেখাটিতে তুলে ধরেছি-
http://www.somewhereinblog.net/blog/rblee/30228100
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




