somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ে নিয়ে ভয় :| সংসার টিকবে তো ? :| ( বড়দের জন্য)

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদিও আমি থার্ড ইয়ারের ছাত্র তবুও বিয়ে নিয়ে চিন্তার জন্য এ সময়টা খারাপ না । বিশেষত যাদের GF নেই :D , সরাসরি বিয়ের চিন্তা । বিয়ে মানে আমার কাছে একটি চিরস্থায়ী বন্ধন । সারা জীবনের জীবন সঙ্গী খুঁজে পাওয়া ।

কিন্তু সাম্প্রতি আমাদের কিছু প্রতিবেশী এবং আত্মীয়ের ঘটনা শোনার পর বিয়ের চিন্তা যেন দুশ্চিন্তায় পরিনত হয়েছে । আমি উক্ত ঘটনা দুটি এবং শেষে আমার অভিমত তুলে ধরছিঃ

ঘটনা ১:
আমারা যে বিল্ডিং এ ভাড়া থাকি তার একটি বাসার ঘটনাঃ
ছেলেটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ত । এর মধ্যে তার একটি এয়ার লাইন্স কোম্পানিতে কম্পিউটার অপারেটর বা এই ধরনের চাকরি হয় । ছেলে দেখতে শুনতে ভাল এবং মেয়ে পটাতে ওস্তাদ । কম বয়সী একজন বিমানবালা সাথে প্রেম এবং এর পরিনতি পালিয়ে বিয়ে । প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে মেনে নেয় । ছেলেটি তার মার সাথে স্ত্রী নিয়ে আমাদের বিল্ডিং এ বসবাস শুরু করল । ভালই কাটছিল তাদের জীবন ,কিন্তু ছেলেটি কেন যেন এয়ার লাইন্স এর চাকরি হারাল। এর পর ছোটখাট একটি চাকরি নিল ।
হঠাৎ আগমন ঘটল তৃতীয় পক্ষের । আমাদের সামনের বিল্ডি এ থাকে এলাকার প্রভাবশালী সম্ভ্রান্ত এক ধনী পরিবার । সেই পরিবারে থাকে এক যুবক। সেই যুবকের চ্চখে ধরা পড়ল রুপবতি বিমানবালা । মেয়েটির সাথে কোন ভাবে যোগাযোগ করতে সক্ষম হয় । মেয়েটিও স্বার্থপরেরমত আজানা মোহে ঐ যুবকের প্রেমে পড়ে । যুবকটি মেয়েটিকে প্রস্তাব দেয় যদি সে তার বর্তমান সংসার ছেড়ে চল আসে তাহলে তাকে বিয়ে করবে । মেয়েটি লোভে পড়ে তার বর্তমান সংসার ত্যাগ করল কিন্তু ঐ যুবক তাকে আর বিয়ে করল না । শেষ হয়ে গেল একটি পরিবার , কিছু স্বপ্ন এবং সমাপ্ত হল ভালবাসার।

কম্পিউটার অপারেটর ছেলেটি কিন্তু কম না । সে আবার বিয়ে করেছে । কিন্তু এখানেও নৈতিকতার অবক্ষয়। সে যে মেয়েকে বিয়ে করেছে সেও তার আগের স্বামীকে ত্যাগ করেছে এই বিয়ে কর জন্য । তার ছিল ১০ বছরের কন্যা সন্তান । স্বামী ভালই বিত্তবান । কিন্তু সে সব ফেলে তার চেয়ে অনেক কম বয়সের একটি ছেলেকে বিয়ে করল। ছেলেটি অবশ্য বর্তমানে বিদেশে চাকরি করে । ছেলেটি ছুটিতে এসেছে । এখনো আমাদের বিল্ডিং এ থাকে।
তাদের কোলে এখন ৬ মাসের সন্তান । এখানে ছেলে এবং মেয়ে উভয় অন্যায় করেছে । নতুন পরিবারের সাথে ধ্বংস করে দিয়েছে মেয়েটির আগের সংসার ।

ঘটনা ২:
এবার বলব একজন দূরসম্পর্কের আত্মীয়ের কাহিনী।
তার ছিল সুখের সংসার । দুই ফুটফুটে কন্যা । স্বামী একজন কর্মকর্তা।
তিনি নাকি অসম্ভব সুন্দরী । একদিন গ্রামের বাড়িতে তার এক ফুফাতো ভাইএর বাড়ি গেল নিমন্ত্রন খেতে তার স্বামী নিয়ে । ফুফাতো ভাইএর একজন সিআইডি কর্মকর্তা । সেও বিবাহিত এবং একটি পুত্র সন্তান ছিল ।
ফুফাতো ভাইএর মেয়েটিকে ছোটবেলায় পছন্দ করত । নিমন্ত্রনের দিন তার আবার পুরনো দিনের কথা মনে পড়ল । এর পর থেকে সে শুরু করল মেয়েটির সংসার ভাঙ্গার । তার স্বামীকে ফোন করে মেয়েটি সম্পর্কে নিয়মিত ম মিথ্যা অশালীন কথা বলতে থাকল । স্বামী তাকে মেয়েটিকে অত্যাচার করতে থাকল । বছর খানেক এভাবে চলার পঅর মেয়েটি তার দরিদ্র বাবার কাছে ফিরে গেল । ফুফাতো ভাই তার বাবাকে বিয়ের প্রস্তাব দিল । দরিদ্র পিতা কোন উপায় না দেখে রাজি হল । মেয়েটির সামনেও আর কোন রাস্তা না থাকা বাস্তবতা মেনে নিল । তার ফুফাতো ভাই আগের স্ত্রিকে ডিভোর্স পাঠিয়ে তাকে বিয়ে করল।
এখানও দুটি পরিবার ধ্বংস হয়ে সৃষ্ট হল নতুন একটি পরিবার ।


আমার অভিমত: আমি চাই আমি এবং আমার জীবন সঙ্গিনী সারা জীবন এক সাথে থাকব । সুখে দুঃখে সারা জীবন দুজন দুজনের পাশে থাকব ।আমি চাই আমার সংসার ভালবাসায় অটুট থাকবে । কিন্তু সমাজে আজ সংসার ভাঙ্গা যেন পুতুল খেলা হয়ে দাঁড়িয়েছে । তাই বিয়ে করার আগেই এসব ঘটনা আমাকে ভাবিয়ে তুলেছে । ফলাফল , বিয়ে এক ভীতি ও অনিশ্চয়তায় পরিনত হয়েছে :|।

পাঠকগণ , দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেন আমাকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন । আমি যেন মনের মত একজন বিশ্বস্ত জীবন সঙ্গী পাই ।
যদিও বিয়ে কবে করব তার কোন ঠিকঠিকানা নেই :)
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×