সময় বেলা তিনটার কিছুটা পরে হবে। বাংলাভিশন নামক একটি তিভি চ্যানেলে চলছিল টেলিফিল্ম “ সুবর্ণপূর বেশি দূরে নয় ” । টেলিফিল্মটি শুরু থেকে দেখিনি। চ্যানেল টিউন করার সময় চোখে পড়ল।
প্রথমবার অনেক সময় ধরে বিজ্ঞাপন হল। তাই ঠিক করলাম পরবর্তীতে সময় হিসাব করবো।
আমাদের ঘড়িতে বিজ্ঞাপন শুরু ৩.২৫ মিনিটে । দীর্ঘ ১৫ মিনিটের বিজ্ঞাপন শেষে টেলিফিল্ম শুরু হল ৩.৪০ মিনিটে। মাত্র ১০ মিনিট হবার পর আবার ৩.৫০ মিনিটে বিজ্ঞাপন শুরু। এবার ৪-৫ মিনিটের নিউজ বুলেটিনসহ দীর্ঘ ২০ মিনিট পর ৪.১০ মিনিটে টেলিফিল্ম শুরু হল।
কিন্তু এবার মাত্র ৫ মিনিট হবার টেলিফিল্ম আর মাত্র ৩ মিনিট বাকি থাকা সত্ত্বেও ৪.১৫ মিনিটে আবার বিজ্ঞাপন শুরু। প্রস্তুতি ১৫ মিনিট বিজ্ঞাপনের। বাংলাভিশন অবাক করে এবার ১৩ মিনিটের বিজ্ঞাপন শেষে ৪.২৮ মিনিটে টেলিফিল্ম শুরু করল। ৩ মিনিটের মধ্যে টেলিফিল্ম শেষ।
১ ঘণ্টায় (৩.২৫ থেকে ৪.২৫) টেলিফিল্ম হল মাত্র ১৫ মিনিট । ৪-৫ মিনিটের বুলেটিন বাদ দিলে বিজ্ঞাপন হল পুরো ৪০ মিনিটের। টেলিফিল্মঃবিজ্ঞাপন=1:2.67
এই হচ্ছে বাংলাভিশন নামক একটি চ্যানেলের বিজ্ঞাপন বাণিজ্য।
আমার মতে এটা একটি অবৈধ বাণিজ্য। আমাদের আধিকাংশ চ্যানেল এমন অনৈতিক কাজে লিপ্ত।
আমাদের প্রশাসন কেন কোন বিজ্ঞাপন নীতিমালা তৈরি করছেনা তা সবার জানা।
বিজ্ঞাপন আয় এর একটি অংশ তাদের পকেটে গেলে তারা কি এর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবে ???????
টেলিফিল্মটি কিন্তু আমার খুব একটা ভাল লাগেনি। ৫ এর মধ্যে ৩.৩ এর বেশি কোনভাবেই দিতে পারব না।
বিঃদ্রঃ এনালগ ঘড়িতে হিসাব করায় সময় +-১ মিনিট হতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




