somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঈদী, মুজাহিদ, কামারুজ্জামানের ফাঁসি কার্যকর সেপ্টেম্বরে!

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জামায়াত নেতার রায় আগামী সেপ্টেম্বরে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য এই তিনজন হচ্ছেন, জামায়াতের নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও জামায়াত নেতা কামারুজ্জামান। অন্যদিকে, আবুল কালাম আযাদের নাম শীর্ষে থাকলেও পলাতক থাকায় তার ফাঁসি কার্যকর করতে পারবে না সরকার।
পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ তদন্ত চলছে ৬ জনের বিরুদ্ধে।
দ্রুততম সময়ে রায় কার্যকর করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রসিকিউশন বিভাগের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
প্রধান প্রসিকিউটর বলেন, “আশা করছি সেপ্টেন্বর মাসে চার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির রায় কার্যকর হয়ে যাবে। ট্রাইব্যুনালের সব মামলার কাজও খুব দ্রুত এগিয়ে চলছে। আগামী দুই মাসের মধ্যে ৪-৫টি রায় হতে পারে বলে মনে করছি।”
প্রায় একই মত প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান।
তিনি বলেছেন, “এ পর্যন্ত ৬টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে এ রায়গুলোর আপিল শুনানি শেষে রায় কার্যকর হতে পারে।”
এমকে রহমান আরো জানান, আপিল বিভাগে কাদের মোল্লার মামলাটি শুনানির ক্ষেত্রে সময় নিচ্ছে। যেহেতু এই মামলাটিতে রায়ের পর সরকার পক্ষের আপিল করার বিধান করা হয়েছে। সে জন্য বেশ কয়েক অ্যামিকাস কিউরির মতামত নেয়া হচ্ছে। অন্যান্য মামলার ক্ষেত্রে তা হবে না। তাই খুব দ্রুতই রায় কার্যকর হবে বলে মনে হচ্ছে।
একইভাবে, দণ্ডপ্রাপ্তদের রায় কার্যকরের বিষয়ে উচ্চ আদালতে দ্রুত আপিল কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট আইনজীবী, প্রসিকিউটর ও সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে।
তদন্ত চলছে ৬ জনের বিরুদ্ধেঃ
যে ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে তারা হলেন: বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি নেতা জাহিদ হোসেন খোকন, মাওলানা আবদুস সোবাহান, জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার আবদুল জব্বার, সিরাজুল ইসলাম মাস্টার, রুস্তম আলী ও আমজাদ মিনার।
ট্রাইব্যুনালে বিচারাধীনঃ
ট্রাইব্যুনালে যে মামলাগুলো বিচারাধীন রয়েছে, তার মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী, আবদুল আলীম, আশরাফুজ্জামান খান, চৌধুরী মুঈনুদ্দীন ও মতিউর রহমান নিজামীর মামলা দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আগস্টের মাঝামাঝি অথবা সেপ্টেম্বরের শেষের দিকে এই ৫টি মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করা হতে পারে।
ট্রাইব্যুনালে মামলাগুলো দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।
তিনি জানান, আসামিপক্ষ অহেতুক সময় ক্ষেপনের কৌশল অবলম্বন করলেও আগস্টের মাঝামাঝি অথবা সেপ্টেম্বরের শেষের দিকে ৫টি মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করা হবে।
বর্তমানে ২টি ট্রাইব্যুনালে ১৭টি মামলার কার্যক্রম পরিচালনা হচ্ছে।
অন্যদিকে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডপ্রাপ্ত দুই আসামি কাদের মোল্লার আপিল শুনানি শেষ। অ্যামিকাস কিউরিদের মতামত নেয়া হচ্ছে। খুব শিগগিরই এই মামলার রায় কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি গোলাম আযমকে দেওয়া ৯০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করার বিষয়টিও ভাবছে সরকারপক্ষ ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×