somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

::: ইউটিউব ভিডিওতে স্বয়ংক্রিয় ক্যাপশন যোগ করছে গুগল :::

০৩ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রবণশক্তিহীন ইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধার্থে ইউটিউব ভিডিওতে স্বয়ংক্রিয় টেক্সট ক্যাপশন যোগ করার ঘোষণা দিয়েছে গুগল৷ সম্প্রতি গুগল জানায় আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষায় পাওয়া যাবে এই স্বয়ংক্রিয় ভিডিও ক্যাপশন সুবিধা৷

শুধু তাই নয়, আপাতত ইউটিউবের ১৩ চ্যানেল পার্টনারের সরবরাহকৃত ভিডিওগুলোতেই থাকছে এই সুবিধা৷ তবে গুগল জানাচ্ছে পর্যায়ক্রমে সকলের আপলোডকৃত ভিডিওতে স্বয়ংক্রিয় ক্যাপশন যোগের সুযোগ থাকবে৷

নতুন এই ফিচার প্রসঙ্গে গুগলের ভাইস প্রেসিডেন্ট ভিন্ট কার্ফ জানান, গুগল বিশ্বাস করে পৃথিবীর যাবতীয় তথ্য সকলের কাছে সহজলভ্য হওয়া উচিত৷

ইন্টারনেটের জনক বলে খ্যাত কার্ফ আরো জানান, ভিডিও মাধ্যমের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সবার কাছে তার সহজলভ্যতা নিশ্চিত করা৷

৬৬ বছর বয়স্ক কার্ফ নিজেও একজন শ্রবণপ্রতিবন্ধী এবং ১৩ বছর বয়স থেকে তিনি কানে শোনার বিশেষ যন্ত্র ব্যবহার করছেন৷ আর তাই ইউটিউব ভিডিওতে ক্যাপশন যোগে ব্যক্তিগতভাবেও আগ্রহী ছিলেন তিনি৷

গত বছর পর্যন্ত ইউটিউবে সনাতন পদ্ধতিতে টাইপ করে ভিডিওতে ক্যাপশন যোগ করা যেতো৷ কিন্তু এই প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় সাইটটির অধিকাংশ ভিডিওতেই কোন ক্যাপশন যোগ হয়নি৷

তবে এখন ক্যাপশন যোগের পদ্ধতিটি স্বয়ংক্রিয় হওয়ায় এই সমস্যা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ যদিও গুগলের অডিও ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, ভিডিওর সঙ্গে মাত্রাতিরিক্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কথা বলার ধরণ ভিন্ন হলে তা স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশনে রুপান্তর করা জটিল হবে৷ অবশ্য এই পদ্ধতির উন্নয়নে কাজ চালিয়ে যাবে তারা৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×