চীন ইন্টারনেটের ওপর যে বিধিনিষেধ আরোপ করে রেখেছে তার প্রতিবাদে ইন্টারনেট প্রতিষ্ঠান গুগল চীন থেকে চলে আসার পরিকল্পনা করছে৷ কোন প্রতিষ্ঠানের কোন খবর এত বেশি শিরোনাম হয়নি, যেমনটি হয়েছে গুগল-এর এ সম্পর্কিত ঘোষণা৷
ঘোষণায় গুগল বলেছে, সম্ভবত চীন থেকে তারা নিজেদের প্রত্যাহার করে নেবে৷ গুগল প্রতিবাদ জানিয়েছে, ইন্টারনেটের ওপর খবরদারি এবং হ্যাকার আক্রমণের বিরুদ্ধে তারা৷ চীনা খবরদারির বিশেষ লক্ষ্য হল চীনের মানবাধিকার কর্মীদের ইমেইল অ্যাকাউন্ট৷
গুগল-এর আইন বিভাগের প্রধান ডেভিড সামোন তাঁর প্রতিষ্ঠান প্রকাশিত এক ব্লগে যা লিখেছেন তা হল একটি যুদ্ধ ঘোষণা৷ আর এই ঘোষণাটি হল ইন্টারনেটের ওপর চীন সরকারের খবরদারি, ভিন্ন মতাবলম্বীদের ওপর নিপীড়ন ও হয়রানির বিরুদ্ধে৷ গুগল এবং অন্যান্য প্রতিষ্ঠানের ওপর হ্যাকার আক্রমণ এবং মতামত প্রকাশের অধিকারের ওপরও বিশ্বব্যাপী বিতর্কের কথা উল্লেখ করেন তিনি তাঁর ব্লগে৷
ধরে নেয়া যায় যে, গুগল ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে চীন থেকে চলে আসার৷ কিন্তু চীনে গুগল-এর ঘোষণাটি কোন গুরুত্বই পায় নি৷ কারণ ঘোষণাটির ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়৷
গুগল যদি চীনে তার তৎপরতা বন্ধ করে দেয় তাহলে সেখানে বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর তার তেমন কোন প্রভাব পড়বে না৷ কারণ গুগল চীনের বাজারে অগ্রণী নয় বরং প্রতিযোগী বাইডু-এর চেয়ে সে অনেক পিছিয়ে পড়ে রয়েছে৷ এখন প্রশ্ন হল গত চার বছর ধরে চীনে তার বিতর্কিত তৎপরতার জন্য সমালোচিত হওয়ার পর এখন প্রতিষ্ঠানটি সে দেশ থেকে কি চলে আসবে ? গুগল চীনে উল্লেখযোগ্য মুনাফাও অর্জন করে নি৷
সে যাই হোক, গুগল-এর মত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যুদ্ধ ঘোষণাটি চীনের গত ৩০ বছরের সাফল্যের মডেলকে প্রশ্নের সম্মুখীন করলো৷
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।