somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

::::: ১৫ লাখ পুরুষের চোখে সবচেয়ে আবেদনময়ী :::::

২১ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্বের সবচেয়ে যৌনআবেদনময়ী নারীর স্বীকৃতি এখন ভারতীয় বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকান মডেল শশী নাইডুর কব্জায়।

বিশ্বজুড়ে পুরুষদের জনপ্রিয় সাময়িকী এফএইচএম-এর এক ভোট জরিপে এ তথ্য জানা গেছে। বিশ্ব সেরা যৌন আবেদনময়ী নির্বাচনে ম্যাগাজিনটির ২০১১ সালের ভোটাভুটিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৫ লাখ পুরুষ ভোট দিয়ে শশীকে তালিকার শীর্ষে তুলে এনেছে।



এ দৌড়ে তিনি পেছনে ফেলেছেন হলিউডের শীর্ষ নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি ও পপ সেনসেশন ক্রিস্টিনা অ্যাগুইলারার মত শক্ত প্রতিদ্বন্ধীদেরকে।

আবেদনময়ীদের রাজ্যে পূর্ণিমার চাঁদ হয়ে ভেসে ওঠা শশী নাইডুকে প্রচ্ছদে স্থান দিয়ে জুলাইয়ের বিশেষ সংখ্যা প্রকাশ করেছে এফএইচএম। তালিকায় আরও রয়েছেন বিশ্বের আরো ৯৯ জন সেরা যৌনআবেদনময়ী। কিন্তু জলি আর ক্রিস্টিনার মত তারাও সবাই চাঁদমুখ শশীর পেছনেই রয়েছেন।

সবে ২০ এর কোটা পার করা এ প্রাচ্য সুন্দরী জীবন দর্শনে গান্ধীজীর বিখ্যাত উক্তি অনুসরণ করেন, ‘বিশ্বে কোনো পরিবর্তন ঘটাতে চাইলে তা নিজের থেকেই শুরু করুন।’

‘যা কিছু করি ভালোবেসে করি, নিয়মতান্ত্রিকতার মধ্যে থেকে করি আর প্রাধান্য দিয়েই করি’- শীর্ষ যৌনআবেদনময়ীর খেতাব জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শশী নাইডু একথা বলেন।

তিনি আরও বলেন, ‘এমন একটি জয়ের খবর শুনে প্রথমে পুরো নির্বাক হয়ে যাই।’

আনন্দ সংবাদটি উপভোগের সময় হাইস্কুলের দিনগুলোর কথা স্মরণ করে বললেন, ‘মডেল হিসেবে আজ প্রতিষ্ঠা পেলেও সেই দিনগুলোতে বেদনাহত হয়েছি বারবারই।’

তিনি জানান, স্কুল জীবনে তাকে মোটেই সুন্দর দেখাতো না। দাঁতগুলো ছিল উঁচু উঁচু।

শশী বলেন, ‘স্কুলে নাচের দলে শেষ নামটি ডাকা হতো আমার। তবে সেই বেদনা থেকে যোগানো শক্তিতে ভর করেই আজ এ সাফল্য পেয়েছি।’

এফএইচএম সম্পাদক হেজন অ্যাঙ্গলার নয়া এই সেক্স সিম্বল সম্পর্কে উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় বলেন, ‘সবচেয়ে যৌনাবেদনময়ীর খেতাব পাওয়ার একমাত্র হকদার শশী-ই। তার মাঝে সে সব জিনিস পুরোমাত্রায় আছে যা একজন পুরুষ কোনও নারীর কাছে পেতে চায়।’

বর্তমানে একটি মডেল ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালনা করেন নাইডু।

শশী নাইডুকে এক নজর দেখার জন্য উদগ্রীব আজ বিশ্বের যতো হ্যান্ডসাম যুবক। তাদের জন্য সংবাদ বা দুঃসংবাদ এখন একটাই- নয়া এ হৃদয়েশ্বরী বিবাহিত।

তবে অবাক করা আরও একটি বিষয় হলো শশীকে নিয়ে দুনিয়া জুড়ে পুরুষরা মাতোয়ারা হলেও তার স্বামী মার্ক সেন্ডলারের মাঝে স্ত্রীর সবচে’ যৌনাবেদনময়ীর খেতাব জেতার বিষয়টিতে কোনও আগ্রহ’ই দেখা যায়নি।
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×