somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখে নিই ৪ সিটি নির্বাচনে কোন দলের কাউন্সিলর কত। সাথে একটি বিশ্লেষণ।

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মতো কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র প্রার্থীর মতো বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

মোট ওয়ার্ড: ১১৮ (সাধারণ) এবং ৩৯ (সংরক্ষিত)

বিজয়ী কাউন্সিলর: (সাধারণ)- বিএনপি ৬৮, আ'লীগ ২৮, জামায়াত ০৬, জাতীয় পার্টি ০১, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ০১ এবং স্বতন্ত্র ১২ প্রার্থী বিজয়ী হন।
(সংরক্ষিত)- বিএনপি ১৬, আ'লীগ ১৪, স্বতন্ত্র ৭ এবং জামায়াত ২ জন।

* সিলেট: ২৭ ওয়ার্ডের ২৬টি ফলাফল (১৬ নং ওয়ার্ডের ফলাফল সমান সমান) । এর মধ্যে বিএনপি-১২ জন। আওয়ামী লীগ ৯ জন ও জামায়াত ৩ জন এবং স্বতন্ত্র দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫ জন বিএনপি এবং চারজন আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন।

* বরিশাল: ৩০টি ওয়ার্ডে ২০ টি জয়ী বিএনপি-সমর্থিত, ৬টিতে আ'লীগ। এ ছাড়া জাপা ও জামায়াত ১জন করে এবং স্বতন্ত্র ২ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ১০ পদে ৫টিতে আ' লীগ-সমর্থিত প্রার্থী। ৪টিতে বিএনপি-সমর্থিত প্রার্থী। স্বতন্ত্র ১জন।

* খুলনা: ৩১টি ওয়ার্ডে বিএনপি ১৮ জন, আ'লীগ ৫, জামায়াত ১, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১, স্বতন্ত্র ৪ এবং বড় দু'দলের ২ বিদ্রোহী প্রার্থী নির্বাচিত। এ ছাড়া সংরক্ষিত ১০টি মহিলা আসনে বিএনপি-সমর্থিত ৪ জন, আ'লীগের ২ এবং স্বতন্ত্র ৪ প্রার্থী জয়ী হয়েছেন।

* রাজশাহী: ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৯টির ফল (১টি তে ইভিএম মেশিনে ত্রুটি)। বিএনপি-সমর্থিত ১৮ জন, আ' লীগ-সমর্থিত ৬, জামায়াত ১ ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে ১০টি পদের মধ্যে ৩টিতে আ' লীগ, ৩টি বিএনপি ২টি জামায়াত এবং ২টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

ভোটের ব্যবধান: আওয়ামী সমর্থিত প্রার্থী খুলনায় বিএনপি প্রার্থীর কাছে ৬০,৬৭১, রাজশাহীতে ৪৭,৩৩২, বরিশালে ১৭,০১০ এবং সিলেটে ৩৫,১০০ ভোটের ব্যবধানে পরাজিত।

বিএনপি নেতৃত্বাধীন ১৮-দল সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে। এই ফলাফল বাস্তবিকভাবেই আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য আগাম সতর্কবার্তা। যদিও সরকার বলছে ‘দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে’_এবং এটাই তাদের বিজয়।

হলমার্ক দুর্নীতি, পদ্মা সেতু- সোনালী ব্যাংক কেলেংকারি, শেয়ার বাজারে ধ্বস, দলীয় নিয়োগ, ছাত্রলীগের সন্ত্রাসী তত্পরতা, সাগর রুনি হত্যা, গুম, তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশবিরোধী চুক্তি, ভারতপ্রীতি, ইত্যাতি ইত্যদি— এসকল বিষয়ে জনমনে আওয়ামী লীগের দু:শাসন প্রমাণ করেছে। জামায়াতের সাথে সরকারের কঠোর আচরণ এবং সর্বোপরি হেফাজতে ইসলামকে দমনের সরকারি উদ্যোগ, ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও ধর্মভীরু ভোটারদেরকে প্রভাবিত করেছে এ বিষয়টি নিশ্চিত করে বলা যায়। জামাতের একাট ভোটব্যাংক রয়েছে তা প্রমাণিত এবং তাই স্বাভাবিকভাবেই জামাতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দল চারটি সিটি কর্পোরেশন এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণায় মরিয়া হয়ে কাজ করেছে।

মেয়র পদে কামরান- খালেকের উন্নয়ন কর্মকান্ডের পরেও তাদের হারের কারণ দলীয় ব্যনার। আ'লীগের বলির পাঠা হতে হল তাদের। ব্যাক্তি হিসেবে তারা বিএনপি প্রার্থীদের চেয়ে কোন অংশে কম ছিলনা বরং বেশী ই।

জাতীয় রাজনীতির বিষয়গুলো + ৫মে রাতের ঘটনা সাধারণ মহিলাদের মনে দাগ কেটেছে। তাই সবদিক বিবেচনা করেল দেখা যায় দলীয় ভোটারদের চেয়ে সুয়িং (swing) ভোটারদেরকে অধিকতর প্রভাবিত করেছে যার ফলাফল নিশ্চিতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচনে পড়বে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৩০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×