somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ বিতর্ক: হেরেছে সৌদি জিতেছে চাঁদ

১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে একটি বিতর্ক প্রতিযোগিতা থেকে এ রায় এসেছে। একই দিনে সারা পৃথিবীতে (সৌদি আরবের সঙ্গে) একই সঙ্গে ঈদ-সিয়াম পালন শিরোনামে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গোষ্টা মার্কাস মসজিদে এ বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত আহলে হাদীস অনুসারী দু’পক্ষ এমন বিতর্কে অংশ নিয়ে কোরআন-হাদীসের আলোকে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। বিতর্কে বাংলাদেশে চাঁদ দেখে সিয়াম শুরু ও ঈদ উদযাপন পক্ষের দল জয়ী হয়। বিতর্কে যারা হারবে তারা প্রতিপক্ষের নিয়ম মোতাবেক ঈদ করবে বলে বিতর্কের আগে এক অঙ্গীকারনামায় দু’পক্ষের সদস্যরা স্বাক্ষর করেন।

জমজমাট এ বিতর্ক শেষে স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয়, অঙ্গীকারনামার লঙ্ঘন করে দেশের কোথাও যদি ভবিষ্যতে এমন ঘটনা ঘটে তবে কোরআন-হাদিস ও সরকারের সংবিধানের পরিপন্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করা হবে।

বিতর্কের আয়োজক স্থানীয় দাপুনিয়া গোষ্টা মার্কাস মসজিদ কমিটির সদস্যরা জানান, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে সিয়াম শুরু ও ঈদ করার সংস্কৃতি চালু হয়েছে। কোন পক্ষ ঠিক আর কোন পক্ষ ঠিক না এ নিয়েও চলে আসছে বিতর্ক।

এসব বিতর্কের অবসান ঘটাতেই আহলে হাদীস অনুসারী দু’পক্ষ নিজেদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সেই চ্যালেঞ্জ মোতাবেক দু’পক্ষের ওলামায়ে কেরামগণ শুক্রবার এ বিতর্কে অংশ নেন।

এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল আব্দুল ওয়াহাব লাবীব। তার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেন ময়মনসিংহের কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহাব মাদানী ও জামালপুরের সরিষবাড়ি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল হুদা।সৌদি আরবের সঙ্গে ঈদ করার পক্ষে বিতর্কে অংশ নেন আবুল কাশেম (কুড়িগ্রাম), জুলহাস উদ্দিন, রেজাউল হক, আনোয়ারুল হক ও জহিরুল ইসলাম। বাংলাদেশের পক্ষে ছিলেন ড.আব্দুল্লাহ ফারুক, আব্দুল্লাহ আল মাহমুদ, কামরুজ্জামান, মুফতি মুনির উদ্দিন ও কামরুজ্জামান বিন আব্দুল বারী। বিতর্ক পরিচালনা করেন শহরের গুলপুকুরপাড় আহলে হাদিস জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন।

সৌদি আরবের পক্ষে বক্তারা বলেন, চন্দ্রের মাসের ২৯টি মঞ্জিল থাকে। আল্লাহ মধ্যপ্রাচ্যকে মধ্যস্থল করেছেন। এ কারণে সারা বিশ্বে মুসলমানদের একই দিনে সিয়াম-ঈদ পালন করতে হবে।

তারা বলেন, রাসুল (সা.) বলেছেন সিয়াম রাখ, যদি তোমরা দু’জনের সাক্ষ্য পাও। অসংখ্য মানুষের সাক্ষের ভিত্তিতে একই দিনে মুসলিম বিশ্বে সিয়াম-ঈদ করতে হবে। কারণ পৃথিবীতে চাঁদ একটি। পৃথিবীর সব তারিখও একটিই।

এসব যুক্তির বিপক্ষে চাঁদ দেখে বাংলাদেশে ঈদ করার পক্ষের আলেম-ওলামারা উল্টো প্রশ্ন রাখেন, আল্লাহতালা চাঁদের জন্য অনেক স্তর নির্ধারণ করেছেন। আমাদের দেশে চাঁদ আসেনি, তাহলে আমরা ঈদ করবো কীভাবে?

এসব ওলামায়ে-কেরাম বলেন, ১৪৬১ সালে সৌদি আরবে সারা বিশ্বের মাজহাবে ওলামায়ে কেরাম বসেছিলেন। ওই বৈঠকে একই দিনে চাঁদ দেখে রোজা করা বা ঈদ করা সম্ভব না বলে ফতোয়া দিয়েছিলেন।

তারা বলেন, দেশে সরকার আছে। কিন্তু যারা চাঁদ দেখে রোজা-ঈদ করার সরকারি নির্দেশনা পালন করে না তারা রাষ্ট্রদ্রোহী। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো যাবে না।

চাঁদের ২৮টি মঞ্জিল আছে উল্লেখ করে দেশে চাঁদ দেখে ঈদ করার পক্ষের বক্তারা বলেন, যখন আমাদের দেশের শেষ মঞ্জিলে চাঁদ আসবে না তখন আরেক দেশের চাঁদ দেখে আমরা কীভাবে ঈদ করবো? আল্লাহর রাসুল বলেছেন, চাঁদ দেখে রোজা রাখ, চাঁদ দেখে রোজা শেষ করো।

গোটা পৃথিবীতে একদিনে চাঁদ দেখা যায় না এ বিষয়ে একটি উদাহরণ দিয়ে এ পক্ষের বক্তারা বলেন, ২০১৩ সালে রমজানের চাঁদ প্রথম দিন আমেরিকা, দ্বিতীয় দিন মধ্যপ্রাচ্যে ও তৃতীয় দিন উপমহাদেশে দেখা গেছে।

আপনারা সৌদি আরবের সঙ্গে রোজা রাখেন আবার ইফতারি করেন এ দেশের সময়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন আমরা চাঁদ দেখে ঈদ করবো।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-রোজা করতে হবে এর অনুকূলে হাদিস দেখানোর চ্যালেঞ্জ করেন বাংলাদেশের পক্ষের আহলে হাদীসের অনুসারী আলেম-ওলামারা। কিন্তু আহলে হাদীসের ওই পক্ষটি এ সংক্রান্ত কোন হাদিস উপস্থাপন করতে পারেননি।

বিতর্কের বিচারক কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহাব মাদানী বলেন, যদি সৌদি আরবের চাঁদ দেখেই ঈদ করতে হয় তাহলে দু’দিন পরেও কেন সূক্ষ্ণ চাঁদ দেখা যায়? ২ দিনের চাঁদের মতো কেন বড় চাঁদ দেখা যায় না?

এটা আল্লাহর সৃষ্টিগত বিধান, যে একদিন সৌদি আরবে চাঁদ উঠবে, আরেকদিন বাংলাদেশে উঠবে। সুতরাং, সৌদি আরবের সঙ্গে চাঁদ দেখে ঈদ এ দেশে সম্ভব নয়। যারা এ কাজটি করছেন তারা কোরআন-হাদিস ও সরকারি আদেশ লঙ্ঘন করছেন।

বিতর্ক অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল আব্দুল ওয়াহাব লাবীব বলেন, আমার বয়স ৭৮ বছর। ৪/৫ বছর ধরে দেখছি কেউ কেউ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করছেন। এ ফেৎনা কেন শুরু হলো সেটাই আমার প্রশ্ন।

তিনি বলেন, সৌদি আরবের পক্ষের বিতার্কিকরা চাঁদ দেখে ঈদ করার পক্ষের বিতার্কিকদের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জের কোনো উত্তরই দিতে পারেননি। অথচ দেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ করা বিতার্কিকদের যুক্তি-তর্ক শাণিত ও তথ্যভিত্তিক। সুতরাং, সৌদি আরবের সঙ্গে একইদিনে সিয়াম শুরু ও ঈদ উদযাপন সম্ভব নয়। অঙ্গীকার নামার পরেও কেউ এ ঘটনার পুনরাবৃত্তি ঘটালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হবে ।সূত্র ঃ আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম - See more at: Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×