somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতি ঘিরে ভারতে একের পর এক রহস্যময় মৃত্যু

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে একটি সরকারি নিয়োগ পরীক্ষার দুর্নীতিতে যারা অভিযুক্ত, সুবিধাভোগী বা সাক্ষী - তাদের একের পর এক অস্বাভাবিক মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে।
মৃত্যুর মিছিলে আজ (সোমবার) যোগ হয়েছেন এক শিক্ষানবিশ সরকারি কর্মকর্তা।
সকালে রাজ্যের সাগর জেলার একটি লেকে অনমিকা খুশওয়াহার মৃতদেহ ভাসতে দেখা যায়।
এ নিয়ে মধ্যপ্রদেশে ‘ভায়াপম’ কেলেঙ্কারি নামে পরিচিত এই দুর্নীতিতে গত তিনদিনে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
তীব্র চাপের মুখে রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আদালত চাইলে এই সব মৃত্যু নিয়ে কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্তে তার আপত্তি নেই। তবে বিরোধী কংগ্রেস তার ইস্তফা দাবি করছে।
মৃত্যুর মিছিল
ভারতের সংবাদমাধ্যমে বলা হচ্ছে এ পর্যন্ত এই কেলেঙ্কারির সঙ্গে কোনও না কোনওভাবে জড়িত, এমন অন্তত পঁচিশ জন রহস্যময় পরিস্থিতিতে মারা গেছেন। তবে কেউ কেউ দাবি করছেন, এই সংখ্যাটা চল্লিশেরও বেশি।
শনিবারই ‘আজ তক’ টিভি চ্যানেলের এক সাংবাদিক এই দুর্নীতির তদন্তে মধ্যপ্রদেশে গিয়ে যখন এক অভিযুক্তের পরিবারের ইন্টারভিউ নিচ্ছিলেন তখনই মুখে হঠাৎ গ্যাঁজলা উঠে তিনি মারা যান।
পরদিন সকালে দিল্লির একটি হোটেলের ঘরে দরজা ভেঙে মৃত অবস্থায় পাওয়া যায় রাজ্যের একটি মেডিক্যাল কলেজের ডিনকে যিনি মাত্র দুদিন আগেই ভায়াপম দুর্নীতি নিয়ে তার একটি তদন্ত রিপোর্ট পুলিশকে জমা দিয়েছিলেন।
আর সোমবার সকালে মধ্যপ্রদেশের সাগরে একটি লেকে ভাসতে দেখা যায় শিক্ষানবিশ এক সরকারি কর্মকর্তার দেহ – যিনি ভায়াপম দুর্নীতির সুফলভোগী বলে ধারণা করা হচ্ছে।
null
সরকারি এই নিয়োগ প্রতিষ্ঠানকে ঘিরে কেলেঙ্কারিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ রাজ্য সরকার
প্রায় দুবছর আগে ভায়াপম দুর্নীতি ফাঁস হওয়ার পর যে মামলা দায়ের হয়েছিল, তারপর এরকম একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
এরা কেউ পথ দুর্ঘটনায়, কেউ গায়ে আগুন দিয়ে বা ফাঁসিতে আত্মহত্যা করে, কেউ অ্যালকোহল-জনিত অসুস্থতায়, কেউ জলে ডুবে বা কেউ আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তবে এই সব মৃত্যুর মধ্যে সরাসরি কোনও যোগসূত্র আছে এমন প্রমাণ মেলেনি।
কিন্তু অ্যাক্টিভিস্টরা দাবি করছেন, এই সব মৃত্যুর প্রায় সবগুলোই অস্বাভাবিক – কারণ ভায়াপম দুর্নীতির মামলায় তাদের সাক্ষ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভায়াপম দুর্নীতিতে মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্যপাল রামনরেশ যাদব ও তার ছেলে শৈলেশ যাদবও জড়িত বলে অভিযোগ উঠেছে। রাজ্যপালের ছেলেও গত মার্চ মাসে অস্বাভাবিকভাবে হঠাৎ মারা গেছেন।
এই নিয়োগ-দুর্নীতিতে রাজ্যের তিন দফার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরাও জড়িত বলে অভিযোগ উঠেছে, তবে মি চৌহান জোরালোভাবে তা অস্বীকার করে আসছেন।
বিবিসি
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×