অবশ্য এরই মধ্যে আরো একটি কাজ করা হয়ে গেছে- আমার ছেলে একই রেসিপি গুলো সামহ্যোয়ারইন ব্লগের পর !@@!535553 http://banglarecipe.blogspot.com -এ পাবলিশ করছে। রেসিপি নিয়ে কাজ শুরু করার পর মনে হল এবার যদি একই রেসিপি গুলোর ইংরেজী ভার্সন করা যেত, তাহলে আমাদের এই খাবার গুলোকে অন্যদের মাঝেও ছড়িয়ে দেয়া যেত! ব্লগস্পটে কয়েকজন এই পরামর্শ দিয়েছেন। আরো ইচ্ছে আছে এইসব রেসিপি, সেই সাথে আমার সংগ্রহের রেসিপি এবং গৃহিণী কিংবা আর যারা রান্না করতে পছন্দ করেন তাদের রেসিপি গুলো নিয়ে কাজ করার। ইচ্ছে আছে আমাদের দেশের আঞ্চল ভিত্তিক রেসিপি গুলোকে সবার সামনে তুলে নিয়ে আসার। আমাদের নানী-দাদীরা দুনিয়া থেকে বিদায় নেয়ার পর অনেক রেসিপি, অনেক মজার খাবার আমরা হারিয়ে ফেলছি। সেই স্বাদ, সেই রান্নার হাত এখন আর নেই। আগামী প্রজন্ম হয়ত ফাস্ট ফুডের নামে অনেক নতুন নতুন খাবারের স্বাদ পাবে, কিন্তু সেই দেশী স্বাদ? যা আমাদের জিবে লেগে আছে, যা আমাদের রক্তে মিশে আছে? তা কি আমরা হারিয়ে ফেলব?
এ সবের জন্য আমার ছেলে-মেয়েরা আমাকে সাহায্য করবে, আপনারা দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৭ রাত ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



