somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেলে ভাজা করলা

১৭ ই জুন, ২০১০ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করলা নিয়ে আগের রেসিপিতে আলু দিয়েছিলাম, তাই সেটি ছিল আলু-করলা ভাজি, আর এই রেসিপিতে শুধু করলা, পোড়া পোড়া করে ভাজা হয়েছে। করলা ছাড়া আর কোন সবজি দেয়া হয়নি। তবে পোড়া পোড়া করে ভাজা হলেও করলা পুড়ে ফেলা হয়নি, খেয়াল রাখতে হবে করলা পুড়ে গেলে পোড়া স্বাদটা ভাল লাগবেনা। ছবিতে দেখলেই বুঝতে পারবেন।

রেসিপিটি কিন্তু খুবই সহজ আর ছোট, আমি একটু বিস্তারিত বলেছি সবার সুবিধার জন্য, যাতে কখনো রান্না করেননি এমন যেকেউ সাহস করে রান্নাঘরে যেতে পারেন।

এবার দেখুন কি কি উপকরণ লাগবে?

বড় সাইজের করলা - ১ টা (২৫০ গ্রাম হলেই হবে)
পেয়াঁজ কুচি - ২ টেবিল চামচ
ধনে গুঁড়া – ১/২ টেবিল চামচ
মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
জিরা গুঁড়া – ১/৩ চা চামচ (তিন ভাগের একভাগ)
লবণ - পরিমাণমতো
তেল - ১ কাপ



প্রস্তুতপ্রণালীঃ

কাটার আগেই করলা ধুয়ে নিন। এবার চাকার মত গোল-গোল করে করলা কেটে নিতে হবে (ছবির মত করে)। টুকরাগুলো খুব পাতলা হবে না, আবার ভারীও হবে না। করলার বীচি ফেলে দেবেন। এবার লবণ, ধনে, মরিচ ও জিরা গুড়াঁ করলার মধ্যে মেখে নিন। খুব হালকা হাতে মাখাবেন, কচলাবেন না। মাখানো করলাগুলো মিনিট দশেক রেখে দিন।

এবার কড়াইয়ে পুরো ১ কাপ তেল দিন। হালকা গরম হলে ৪/৫ টুকরা করে করলা ঐ গরম তেলে হালকা বাদামী করে ভেজে প্লেটে উঠিয়ে রাখুন। এসময় চুলার আঁচ কমানো থাকবে। এভাবে সবটুকু করলা ভেজে তুলুন। করলা ভাজা হয়ে গেলে বাকী তেলে পেয়াঁজ কুচি দিয়ে নেড়ে বাদামী রং করে ভাজুন।

পরিবেশনের জন্য ভাজা করলার উপর বাদামী করে ভাজা এই পেঁয়াজটুকু ছড়িয়ে দিন। কিংবা পেঁয়াজ বাদামী হয়ে ভাজা হলে ঐ একই কড়াইয়ে ভাজা করলাসহ আরো ২/৩ মিনিট ভেজে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

ভূলু, চট্টগ্রাম
১৭/০৬/২০১০
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১০ রাত ১১:৫৬
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অমর একুশে বই মেলা: প্রযুক্তির যুগে ছাপার বই: প্রয়োজন, না কি স্মৃতির অবশেষ: নাকি সমন্বয়ের ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫০


মানবসভ্যতার জ্ঞানভাণ্ডার দীর্ঘকাল ধরে বহন করে এনেছে মুদ্রিত বই। কাগজে ছাপা অক্ষরের বই একসময় ছিল জ্ঞানের প্রধান বাহন, সংস্কৃতির ধারক এবং বুদ্ধিবৃত্তিক চর্চার অপরিহার্য মাধ্যম। কিন্তু একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর... ...বাকিটুকু পড়ুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:২৫



জল পড়ে পাতা নড়ে- বলেছেন কবি
রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব বেলায়,
বালক মতিত্বে তাঁর কাব্যের ভেলায়
প্রাথমিক আরোহন কি চমৎকার!
যে হয় সে হয় মূর্ত সাফল্যের ছবি
শুরু থেকে। তার যাত্রা জীবন মেলায়
রাজকিয় হয়ে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সরকার মেয়াদ পূর্ন করতে পারবে কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১:০৩



এখন বিএনপি সরকার ক্ষমতায়।
বিএনপির অতীত ইতিহাস মোটেও ভালো না। এরা যখন ক্ষমতায় ছিলো তখন শুধু দূর্নীতি করেছে। দেশের উন্নয়ন হয়নি। গত ১৭ বছর আওয়ামিলীগ বিএনপিকে কোনঠাসা করে... ...বাকিটুকু পড়ুন

Narrative warfare এর যুগে আপনাকে স্বাগতম

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩২


২০২৫ সালের মে মাসে যখন ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল, তখন দিল্লির একটি প্রেস কনফারেন্স রুমে দাঁড়িয়ে ছিলেন দুজন নারী সামরিক কর্মকর্তা। একজন হিন্দু, একজন মুসলিম। ক্যামেরার সামনে তারা কাঁধে... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ হারে না

লিখেছেন কাছের-মানুষ, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩০


বেশ কয়েক বছর দেশে যাই না, এবার ভাবছিলাম দেশে গিয়ে ঘুরে আসব! সামারে আমাদের ছুটি থাকে লম্বা তিন মাস, কোন ক্লাস নেই। আমেরিকায় একাডেমিক লাইনে এটা... ...বাকিটুকু পড়ুন

×