আচ্ছা বলুন তো, বাংলাদেশে ছাগু তথা শিবিরের চাষ হয়, এই কথাটার সাথে কে কে একমত?
যেকোনো মন্তব্য তার বলার ভঙ্গির কারনে সম্পূর্ণ বিপরীতমুখী অর্থ দেয়, এটা আশা করি সবাই ই বুঝেন। এই কারনেই হয়ত আমি উপরের মন্তব্যটি আমার জনৈক শাহবাগচারী জ্ঞানী বন্ধুকে প্রদানপূর্বক তীব্র আপত্তি সহ কিছু আপত্তিকর কথার মুখোমুখি হলাম। প্রতিবাদ করিনি, শুধু হেসেছি মনে মনে।
কেন প্রতিবাদ করব? এই দেশ আমার দেশ, এখানে উক্ত পশ্বাধম পশুটির নিরাপদ প্রজনন কেন্দ্র অবস্থিত, এটা তো আমি নিজেই কখনো মেনে নেব না। শুধু এটুকুই মানতে পারি যে হ্যাঁ, বর্তমানে উহাদের বড় বাড় বাড়িয়াছে, যাহা থামানো আশু কর্তব্য বইকি।
বুয়েটে যে ছাগুদের উৎপাত বৃদ্ধি পেয়েছে সেটা খুব ভাবনার বিষয়। এদেরকে প্রতিহত করা দরকার, যেকোনো মুল্যে। কিন্তু এই কথাটা সহজ ভাবে বলতে সমস্যা কোথায়? সেক্ষেত্রে হয়ত উক্ত সম্প্রদায় এরি মাঝে কোণঠাসা হয়ে যেত। কেন এমনভাবে বলতে হল যাতে করে “বেচারা” বুয়েটিয়ান রা ছাগু প্রতিরোধ করার বদলে নিজেদের প্রতিষ্ঠানের নামে এহেন বদনাম প্রতিরোধেই ব্যাস্ত হয়ে গেল এবং ফলে নিজেরাই ছাগু/ছাগবান্ধব/ছুপা ছাগু হিসেবে অভিহিত হওয়া শুরু করল?
ব্যাপারটা আমি নিজে পরীক্ষা করে দেখলাম। আমার দুই বুয়েটিয়ান সুহৃদ, যারা ছাগপ্রজাতির প্রতি বিন্দুমাত্র সমর্থন রাখেনা বলে আমি নিশ্চিত( একজন আবার পুরদস্তুর নাস্তিক), তাদের দুইজনকেই আমি এই মন্তব্য করলাম, দুইজনেই আমাকে বোঝানো শুরু করল যে এটা সত্যি নয়, থাকলেও খুব কম ইত্যাদি ইত্যাদি। অপর বন্ধুকে (এই ক্ষেত্রে দুইজন পেলাম না, আমার বুয়েট পড়ুয়া বন্ধু সাকুল্যে তিনজনই) আমি সোজাসুজি বললাম যে তাদের ক্যাম্পাসে নাকি ছাগুদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। সে বরাবর কম কথা বলে, কেবল একটা সেইরকম দীর্ঘশ্বাস ফেলে জানালো যে সে এদের কাজকারবারে খুব বিরক্ত। তার মতে এদের ছাত্রত্ব বাতিল করাটাই সময়ের প্রয়োজন। এই পরীক্ষা নিজেই করে দেখতে পারেন।
তারপর থেকেই চিন্তা করছি সহজ কথা সহজে বললে সমস্যা কোথায়? কেন এইভাবে পেঁচিয়ে বলতে হবে যাতে মূল বক্তব্যটাই ঢাকা পরে? নাকি এভাবে না বললে বক্তার জ্ঞানের বহর পুরোপুরি বোঝানো যাবে না?
যে চূড়ান্ত নির্বোধ মানুষ এই মন্তব্য করেছে তার উদ্দেশ্যে আমার একটাই নিবেদন- মাছ মারার আগে পানি ঘোলা করে শুধু গাধারা আর সুবিধাবাদীরা। আপনি কোনটা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


