ভালোবাসার কথা বলে আমায় রাতভর
কি জানি সে বলতে চায়
বুঝি না তার কথা
অন্তরঙ্গ ভালোবাসার ভর যৌবনটা।
এমন গড়ন দেখিনিতো ভাই আমার সামনে কখনও
কেন সে স্বপ্নে আসে ভালোবাসা নিয়ে
কেন কথা বলে না সে শুধুই থাকে তাকিয়ে।
বলে সে আমায় যা হবে না কখনো
আমি নাকি তাকে দিয়েছি অপূর্ণতা
তুমি কি জানো সে থাকে কোন রাজ্যে
জানা থাকলে তোমার আমায় বলো শেষে।
আমায় আলিঙ্গণ করতে চায় সে; আমিতো তার নই
তবে কেনো আসে সে স্বপ্নে আমার
আমি এখন অন্যের মানুষ জানে না কি সে
কেনো তবে আসে স্বপ্নে আমার সামনে
আমিতো ভালোবাসি শুধু আমার প্রেমিককে
মান-প্রাণ যতো আছে উজাড় করে
ভালোবেসে যাবো আমি সারাটা জীবন
কোনো তবো আসো তুমি আমারই স্বপ্নে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




