নেকাব বিতর্ক
টরন্টোর মুসলিম কানাডিয়ান কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সালমা সিদ্দিকি পাকিস্তানে তার দাদিকে বোরখা পরতে দেখেছেন, কেননা তখন সবাই তা-ই করত। তবে অন্য নারীদের মতো তিনিও এখন এই পোশাকটা পরা ছেড়ে দিয়েছেন।
কানাডায় বসবাসকারী সালমা এখন লক্ষ্য করছেন কিছুসংখ্যক নারী এমন পোশাক পরে ঘরের বাইরে আসছেন, যেখানে তাদের চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। একজন মুসলিম হয়েও সালমা এই পোশাক পরার বিরোধিতা করছেন এবং এই পোশাক নিষিদ্ধ করার তদবির চালাচ্ছেন। কানাডার তৃণমূল পর্যায়ের একটি সংগঠন কানাডার সরকারের সঙ্গে এক সাক্ষাতে আইন প্রণয়নের মাধ্যমে বোরখা ও হিজাব ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করে। কেননা পুরো শরীর ঢেকে থাকার কারণে ওই নারীকে ভালো মতো চেনা যায় না, ফলে যোগাযোগে অসুবিধা হয়।
গুন্টারিও কোর্ট জজ একটি সিদ্ধান্তের মাধ্যমে বিতর্ক সৃষ্টি করে। এতে বলা হয়, যৌন নিপীড়নের মামলায় কোনো নারীর নেকাব পরার অধিকার নেই। ২০০৭ সালে কিউবেকের নির্বাচনে নিয়ম জারি হয় যে, কোনো নারী নেকাব পরে ভোট দিতে পারবে না। প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার-এর কার্যালয়ের বরাত দিয়ে বলা হয়, একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেক মানুষেরই নিজস্ব মতামতে চলার অধিকার রয়েছে। সালমা সিদ্দিকি বলেন যে, তারা সজাগ আছেন। তবে এটা বন্ধ করে দেয়া খুব একটা সহজ নয়। কিন্তু এ নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। তিনি বলেন, নেকাব ও হিজাব পরা বন্ধের প্রয়োজনীয় নিষেধাজ্ঞা অনুপ্রাণিত হয়েছে মিসরের মুসলিম অথরিটির শেখ মোহামেদ তানতায়্যির একটি বক্তব্যে। তানতায়্যি একটি ফতোয়ার কথা বলেন নেকাব ও হিজাবের বিরুদ্ধে। তানতায়্যির মতে, পোশাক পরাটায় ধর্মীয় দৃষ্টিভঙ্গির চেয়ে সাংস্কৃতিক ঐতিহ্য বেশি কাজ করে।
ইসলামিক ফাউন্ডেশন অব টরন্টোর ইমাম ইউসুফ বাদাদ বলেন, ইসলামে নারীদের মাথার চুল ঢেকে বের হওয়ার নির্দেশ রয়েছে। তবে কেউ যদি এর সঙ্গে মুখও ঢাকতে চায় তবে তার ইচ্ছাটা আমাদের বুঝতে হবে
-কানিতা তাসনীম
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।