কৃষ্ণচূড়া গাছটির বেদিমূলে যে অংশটুকু ছায়াবৃত
একদা সেখানে রক্তবর্ণ কৃষ্ণচূড়া তার চরণ ছোঁয়াতো,
আজ অনেকদিন পর দুটো ফিঙে রঙা পাখি
সেই বেদিমূলে কৃষ্ণচূড়ার লালে ঠোঁট রাঙালো;

শীতের অবসানে ফাগুনের হাওয়া বইছে চারদিকে
বসন্ত এখনও তার রূপ মাধুর্য মেলে ধরেনি,
তবুও কোথাও কোন নিভৃত বনে
সেই ফিঙে রঙা পাখিযুগল সেজেছে বসন্তের সাজ!
প্রকৃতির লীলা, ঋতুচক্রের খেলা আর
সৃষ্টির এই অপার রহস্য,
আগুন ছড়াচ্ছে পাখিদুটোর চোখে!
আজ বাতাবরণ গাইছে শুধুই সমর্পণের গান।।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



