বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা, হিংসা আর অবিশ্বাস আজ সর্বগ্রাসী রুপ ধারণ করেছে।
আমাদের এই প্রিয় মাতৃভূমির ভবিষ্যৎ নিয়ে আমরা খুব বেশী আশাবাদী হতে পারছিনা।
যদিও মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধীদলীয় নেত্রীর ফোনালাপের পর উনারা বঙ্গভবনে নৈশভোজের মাধ্যমে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে কিন্তু আমি মোটেই অবাক হবনা যদি-
১. বঙ্গভবনে প্রবেশের সময় বিরোধীদলীয় প্রতিনিধিদলকে বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশীর পর প্রবেশ করতে দেয়, এবং
২. বিএনপির কোন ত্যাগী (!) নেতা প্রধানমন্ত্রীর পরিবেশিত খাবার প্রথমে নিজে খেয়ে বিষ পরীক্ষণের পর ম্যাডাম খালেদা জিয়াকে খেতে বলেন।
(বিঃদ্রঃ স্বজাতি নিয়ে অধিকতর হতাশা থেকে উপরোক্ত ২ খানা কাল্পনিক ঘটনা মনে উদয় হয়েছে, প্রকৃত অবস্থা এতটা খারাপ নয় বলেই আমার বিশ্বাস।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


