অনেক কথা বলার ছিলো,হয়নি বলা
অনেক দূরে তোমার সাথে হাটতে গেছি
তুমি হঠাৎ অভিমানের ধুলোর সাথে,
হাওয়া হয়ে মিলিয়ে গেলে!
কোথায় পাবো তোমার হদিশ,বলতে পারো!
তোমায় ছুঁয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন বোনা হয়নি আজো
তোমার চোখে অন্ধকারেও হয়নি দেখা লক্ষ ফানুশ!
তোমার মুখের কথা নিয়ে তুমি যেনো ওমনি বাজো!
যেমন করে জাকির হোসেন,জর্জ হ্যারিসন
দেখায় তাঁদের তেলেসমাতি!
তেমনি ভাবেই মনের তারে তুমি আমার নিত্য বাজো!
রাগ-রাগিনী,আধুনিকেও পাইনি তোমায় আধুনিকা
রক মেটাল আর ফোক গানে যে মরছি ঘুরে-
সত্যি পাবো ! সত্যি বলো, পাবো!
অভিমানের খেয়া তোমার আর কতদূর ভাসবে জলে,
কেমন করে টানলে কাছে অভিমানের পাথর গলে!
তুমি ছিলে প্রাচীন যুগের চন্দ্রাবতী,
আমিও এক ভারতীয় চর্যাকবি!
পদ লিখেছি তোমায় নিয়ে,
এখন আমি তোমার তরে সাজাই আমার নতুন ভাষা!
আধুনিকের পঙক্তিতে তোমায় পাবো,
জড়িয়ে তোমার রাগ ভাঙাবো ,
আমার বুকে মাথা পেতে তুমিও তোমার স্বপ্ন খুঁজো-স্বর্গবাড়ি!!
আমি কেনো মনের ভেতর বইছি কেবল অবহেলার মোহন ব্যাধি!
অমনি হঠাৎ মরে গেলে লক্ষিসোনা ভুলতে বসো,
মনের ভেতর জমাট ব্যথা চেপে রেখে আর কেঁদোনা!
দোহাই তোমার!
" অভিমান "
রেজাউল করিম
২০-০৮-১৭
কার্জন হল


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


