somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম সাগর
হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

মৃত্যুর দেবী পার্সিফোন

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের বিষণ্ণ সৈকতে ঠোঁটে নিয়ে তারও চেয়ে বিষণ্ণ কোন গান
আমার পাশে তুমি, সেই অপাপবিদ্ধ তুমি,
আর আমার কবিতাপ্লাবিত মস্তিষ্ককুঠুরিগুলো তোমার প্রতি বিদ্রোহে জ্বলে-পুড়ে
মরুভূমির মত শুকিয়ে নিস্প্রাণ- হয়ে যেতে চাইছে।
কবিতাই জগতের প্রথম ও শেষ পাপ, আর আমি সেই পাপের পিতা হতে চাই,
অথচ কী ভীষণ ব্যর্থ আমি , আজো সেই পাপে তোমায় ডুবিয়ে মারতে পারিনি!
আর দেখো ওই দিগন্তে ডুবুডুবু সূর্যটা বিদায় বলে দিয়েও যাচ্ছেনা, তাকিয়ে আছে ঠিক নির্লজ্জের মত,
ওই সূর্যটা কি একলব্য? আর আমি দ্রোণ? হাতে তীর-ধনুকের বদলে কলম কিংবা সিগারেট?
সমুদ্রের ঢেউয়ের মত কুর্নিশ করিনি বলে আজ এত অবজ্ঞা কেন তোমার?
কবিরা শয়তানের প্রতিদ্বন্দ্বী বলেই হয়তো মাথা নোয়াতে চায় না সহজে,
তবুও সত্য বলার 'সৎ কিংবা অসৎ' সাহস তাঁদের আছে জেনে রেখো।
ঈশ্বরের মুখোমুখি দাঁড়িয়ে ইবলিস অস্বীকার করেছিলো আদমের শ্রেষ্ঠত্ব,
হে হৃদয়েশ্বরী, আমি চোখে চোখ রেখে তোমার অস্তিত্ব অস্বীকার করে ফেলতে পারি, জানো?
.
আলবাট্রসের ডানায় লিখে যে কবিতাদের তোমার দোরগোড়ায় পাঠিয়ে দিয়েছি ওগুলো,
সেই পাপি সন্তানগুলো আমার অনাহারে, অযত্নে আছে বলেই জানি।
না পাঠানো কবিতারা এই নিষ্ঠুর পৃথিবীতে জন্মের লজ্জা নিয়ে কেঁদে চলেছে,
যেমন জন্মমুহুর্তে কাঁদে মানবশিশু,
জন্মেই যে হতাশা আমাদের আকণ্ঠ আঁকড়ে ধরে, তাকে জীবনের স্বাদ বলে ভ্রম হয়,
আর আমার সদ্যোজাত কবিতাশিশুদের ক্ষণে ক্ষণে কালজয়ী বলে ভাবতে ভালো লাগে;
অথচ তোমার অবহেলার ত্রিফলাবিদ্ধ হয়ে তারা অকালেই প্রাণ হারায়।
.
হে হৃদয়েশ্বরী, তোমার এই নাম যে কৃতজ্ঞ পুরোহিত দিয়েছিলো সেই আমার মৃত্যু হয়ে গেছে ,
এরপর হাজারবার ধবংস হয়েছে মায়া সভ্যতা, চুরাশিবার বিলুপ্ত হয়েছে ডায়নোসর,
কয়েক লক্ষবার ভাগ হয়ে গেছে ভারতবর্ষ, দুই লক্ষ চার হাজার পাঁচশো উনিশতম বিশ্বযুদ্ধ আসন্ন,
এর পিছনে তোমার কৃতিত্ব নেই মনে করেছো?
আর তাই মৃত্যুর পায়ে অর্ঘ্য দিয়ে তোমায় মৃত্যুর দেবী 'পার্সিফোন' বলে ডাকলেই বেশি মানানসই হবে।

২৯-০১-১৯
শহীদুল্লাহ্‌ হল

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×