somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম সাগর
হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

একটু আরাম দেন চোপাগুলিরে

০৬ ই জুন, ২০২০ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





সিজোফ্রেনিয়ায় ভুগে ভুগে রোদেরা হারায় গেলে পর মেঘেদের হাউকাউ
শুনতে শুনতে কানে লাইগা যায় তালা ,
আর সকলেই তখন সিজোফ্রেনিক হয়া যাই।
তবুও আপনেরা এত হাসেন, নাচেন, গান গান,
চিল্লান ক্যান ভাইসব? ক্যান চিল্লান?
.
ইন্ডিয়া পানি দিলোনা ক্যান, ট্রাম্পে কি কালা ধলা লইয়া গ্যাঞ্জাম করতাছে,
আর নাইলে এরদোগান ক্যাম্নে মুসলমানের নেতা হইয়া কি বালডা কইরা ফালাইলো,
মোদি কবে কোন দাঙ্গা লাগাইছে, এনআরসি লইয়া কি করতেছে,
এইগুলান লইয়া আপনেরা এত চিল্লায়েন না, থামেন ভাইসব।
অন্যের মাথায় কাপড় দিতে নামছেন, নিজের পাছাখান যে উদাম হইয়া আছে,
সেইটা খেয়াল কইরা দেখছেন?
.
ভাইসব চোপাগুলিরে একটু আরাম দেন, একটু জিরায়া লন, থামেন।
ইবোলা, করোনা, ডেঙ্গু হাবিজাবি প্যান্ডেমিক লইয়া আপনেরা বড় বড় লেকচার ছাড়েন,
ছাড়তেই পারেন আমার কী, ছাড়েন!
এইসব প্যান্ডেমিক লইয়া হাউকাউ করতে করতে মইরা যাইতাছেন,
আর মানসিক প্যান্ডেমিক লইয়া বছরের পর বছর কেমন ক্যালাইতেছেন,
ভাবেন একবার! ভাবেন ভাইসব, ভাবা প্র‍্যাক্টিস করেন!
.
ভাইসব ভাইসব ভাইসব, একটু জিরায়া লন, একটু ভাবা প্র‍্যাক্টিস করেন,
দেশ, জাতি, ভাষা এত বড় বড় দামী দামী বুদ্ধিজীবির জাবর কাটা জিনিসপাতি লইয়া
যে রক্তটক্ত দিয়া ম্যাসাকার কইরা ফালাইলেন,
একবার ভাবেন তো ভাত-রুটি, সামান্য চিকিৎসা, নিরাপত্তার দাবী লইয়া
কয়বার কান ঝালাপালা করছেন শাসকদের?
ভাইসব, এইবার একটু দম ধইরা খাড়ায় থাকেন,
আরাম দেন চোপাগুলিরে,
চীন, জাপান, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান কি করতে পারতো, ক্যান পারতোনা,
করোনা নাকি ইবোলা, কে ভালো বেশি, কে খারাপ,
হইছে ভাইসব, অনেক হইছে, এইবার থামেন,
চোপাটারে আরাম দেন
থামেন ভাইসব, জিরায়া লন,
শোনেন ভাইসব, শোনেন,
ভাইসব, ভাইসব, ভাইসব,,,,,, এইবার থামেন কইলাম!

০৫-০৬-২০২০
হবিগঞ্জ
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২০ রাত ২:১৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

×