
ম্যারি মাগদালিনের মতই আড়ালে বইসা থাকো তুমি
বিস্মৃতির অতলে হারায় যাও,
অথচ ইতিহাসের পাতার চেয়েও ভঙ্গুর হৃদয়ের পাতায় চিহ্ন রাইখা যাও,
বারে বারে হৃদয়ের জানলা দিয়া উঁকিঝুঁকি মারো, হাসো,
ইশারায় ডাকো অতীতের মোহন ফাদে।
আফসোস লাগে বুঝলা! আফসোস!
কারণ আমি আর আগের সেই এমেচার মরুচারী না যে-
মরিচীকারে পানি ভাইবা আহ্লাদে দৌড়ামু,
বা আলেয়ার আলোর পিছে বরবাদ করমু সব উদ্যম!
.
আমি আজকাল অনেক সতর্ক,
সজাগ, অনেক অভিজ্ঞ হয়া গেছি,
হাসিতে ভুলিনা, স্মৃতিকাতর হয়া হৃদয় মোচড়ানো থিকা
বিড়ি ফুকি বেশি, বিড়ি ফুকা থিকা তোমারে মাটিচাপা দেই আরো বেশি,
আরও অনেক বেশি!
.
আফসোস লাগে তুমি তো বুঝবানা, আফসোস লাগে খালি।
বুঝলে আফসোস এর কারণ থাকতোনা,
বিকাল কিংবা রইদের মাঝে আমার দুইটাই ঘেন্না লাগে কেন কইতে পারো?
ফেসবুকের লাল-নীল দুইন্নাইটারে এমন পরাবাস্তব লাগার কোন কারণ নাই যদিও,
তাও লাগে। ক্যান লাগে কইতে পারো?
চোখের আড়াল হইয়াও
মনের বাক্সে বাক্সে বন্দী হইয়াও
মাটিচাপা পইরা গলিত লাশ হইয়াও
ম্যারি মাগদালীন বারে বারে আসে, বনলতা আসে,
সুরঞ্জনারা আসে আর যায়,
অপর্ণা নাই, নাই সুচেতনা
সবাই সবার মতই নিজ নিজ পথে হাটে, ক্লান্ত হয়, ফালায় চইলা যায়,
আর অদ্বিতীয়ারা পাশে থাকে,
অদ্বিতীয়ারাই উকি মারে,
এভাবেই বারবার বিস্মৃতির অতলে হারায়।
ক্যান হারায় কইতে পারো?
২১-১১-২০২০
ঢাকা
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



