somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সড়ক দূর্ঘটনায় জাবি অধ্যাপক নিহত

৩০ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম গোলাম হোসেন সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। আজরাতে আশুলিয়ার মরাগাঙ এলাকায় একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারের চালকও গুরুতর আহত হয়েছেন। আহত চালক বর্তমানে উত্তরা একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতেই তার লাশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেয়া হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে, অধ্যাপক একেএম গোলাম হোসেন গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ক্যাম্পাস থেকে উত্তরার নিজ বাসায় যাওয়ার উদ্যেশে রওনা দেন। তাকে বহনকারী গাড়ি আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌছালে পেছন থেকে একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা দেয়। এতে তার গাড়ী ছিটকে রাস্তার পাশে পরে এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উত্তরায় একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাত সাড়ে ৯ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান কেএম মহিউদ্দীন জানান, মৃতদেহ ক্যাম্পাসে আনার ব্যবস্থা করা হয়েছে। পেশাগত জীবনে অধ্যাপক গোলাম হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আলবেরুনী হলের প্রভোস্ট, সরকার ও রাজনীতি বিভাগের সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। নিহত অধ্যাপক গোলাম হোসেনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানায়। তিনি ১৯৭০সালে এসএসসি, ১৯৭২সালে এইচএসসি পাশ করেন। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় খেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ১৯৭৬ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক গোলাম হোসেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দু মেয়ের জনক। আগামীকাল সকালে ক্যাম্পাসে জানাযার পর তার দাফন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১২ রাত ১১:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×