যুদ্ধ কারা করে? যুদ্ধ করতে কত সাহস লাগে? যুদ্ধ কিভাবে শুরু হয়? যুদ্ধ কে চালায়?
ঢাকা শহরের পথে পথে আর যুদ্ধের ছোয়া পাওয়া যায় না। যুদ্ধের কয়েক দশক পরে জন্ম নিয়ে যুদ্ধ কি জিনিস সেটা বোঝারও ক্ষমতা নেই। তবে এটা জানি আমার পূর্ব পুরুষেরা যুদ্ধে গিয়েছিলো। মাঠে বসে বাঁশীর সুরে উদাস হয়ে বসে থাকা তাজল মিয়া, রফিক চাচু আর বাড়ি ফিরেনি। তাদের বাবা যুদ্ধ শেষ হবার ব হুদিন পরও বলতো তার ছেলে এখন ভারতে থাকে। বলবেই না কেন? লাশ তো খুজে পাওয়া যায়নি। বাবা মৃত্যুর পূর্ব পর্যন্ত বলেছিলো রফিকের ছেলের নাম যেনো মুজিব রেখে যায়।
দেশটা এক ভঙ্গুর সময়ে দাড়িয়ে আছে। অর্থনীতি বিপর্যস্ত দুর্নীতির কড়াল গ্রাসে। মানুষের জীবনের মূল্য হয়ে গেছে মশা মাছির জীবনের মূল্যের কাছাকাছি। কারনে অকারনে মানুষ মানুষের রক্ত ঝরায়, রক্ত ঝরাতে না পারলে ঠকায়। না ঠকাতে না পারলে মুখে এসিড মারে অথবা গভীর রাতে চাকু মেরে পালিয়ে যায়।
দেশের নৈতিক মূল্যবোধ নামের চেতনাটি কবর খুড়লেও পাওয়া যাবে না। হয়তো এরকম দুঃস হ সময়ের সুবিধা নিয়েই আমরা দেখছি রাজাকারদের বিচার।
যে রাজাকারেরা দেশ নামের মা কে নিত্য নগ্ন করে ইচ্ছে মতো ধর্ষন করেছে, বেয়নেট দিয়ে খুচিয়ে খুচিয়ে করেছে ক্ষত বিক্ষত তাদেরকে বিচারের নামে জেলে নিরাপদে রাখার মতো ব্যবস্হাও দেখে যেতে হচ্ছে।
আমরা কুলাঙ্গার জাতি......?
না তা নয়। তাই তো নেমেছি শাহবাগের পথে। কেবল বাসায় আসলাম কিছু খেতে। আবারও বের হবো। কেউ না বের হলে আমি একাই বের হবে। শহীদের আত্মারা নাকি আজ শাহবাগে শোনাবে মুক্তিযুদ্ধে গল্প, শোনাবে কিভাবে ঝরিয়েছিলো তাদের রক্ত, কিভাবে ধর্ষিত হয়েছে তাদের পরিবার। আমরা সেই গল্প ধারন করবো, শপথ করবো ফাঁসিতে না ঝুলিয়ে ঘরে আসবো না।
যদি ফাঁসিতে ঝুলাতে না পারি তাহলে যুদ্ধ শুরু করবো, তখন শুধু ফাঁসির আকুতি নয়, দুর্নীতি, দেশ বিক্রির সকল শয়তানদের এক গর্তে পুঁতে ফেলার ব্যাবস্হা করবো।
যুদ্ধ শুরু হলো, একটা শিবির জামাত দেশে থাকা পর্যন্ত ঘরে আর ফিরবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


