somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবকিছুরই শেষ হয় একদিন, সেইদিনটি পড়ে আছে হয়তো সময়ের কোনো এক প্রান্তে।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারিদিকের অস্হিরতার জীবনটা মাঝে মাঝে হতাশ করে ফেলে। একটা সময় চিন্তা করতাম যদি তিনবেলা দুমুঠো ভাত খেয়ে পুরো জীবনটা পার করার নিশ্চয়তা পাওয়া যায় তাহলে এর চেয়ে বড় কিছু পাওয়ার আর কি থাকতে পারে। অনেক কষ্ট করে দু বেলা অন্নের যোগান হবার পর স্বপ্ন দেখা শুরু করলাম সবাইকে নিয়ে এক ছাদের নীচে থাকবার নিরাপত্তা। যখন সেই নিশ্চয়তা থেকে কয়েক ক্রোশ দূরে, তখন মনে হলো একটা সুখের জীবন যেখানে তিন বেলা আহারের পর প্রতি ছুটিতে হাতির ঝিল বা টিএসসি আর ঈদের ছুটিতে দেশের বাড়ি নাহলে সিলেট।

মানুষের চাহিদার প্রস্হ দিগন্ত ছাড়িয়েও চলে যায়, সুখের উপকরনের অভাব যেমন নেই পৃথিবীতে তেমনি সেই সুখকে জয় করবার জন্য সাগর সমান চোখের জল ফেলতে হয়, ক্ষত বিক্ষত হয়ে ট্রাজেডী কিং হতে হয়।

ডায়েরীর পাতা উল্টানোর বদলে সময় এসেছে অনলাইনে ব্লগ লেখার। মানুষ আর পরিশ্রমী হতে চায় না। তাই উপরে উঠবার সিড়ির খোজে যখন মানুষ সর্বস্ব খুইয়ে সেই পথে পা দেয়, তখন যদি কোনো ঝড় এসে উপড়ে ফেলে, এরপর খুব কম মানুষই উঠে দাড়াতে চায়।

রহিম চলে গেছে ৬ দিন। মেসটা খালি। যাবার আগে নতুন বাসার ঠিকানা দিয়ে গেছে লিখে গেছে একটা চিঠি।অসংখ্য বানান ভুল চিঠিটা কেন জানি মনে দাগ কেটে যায়, নিজের অক্ষমতায় নিজেকেই কষ্ট দিতে মন চায়।

ভাই

আপনেরে আমার নিজের ছোট ভাইয়ের মতোই পেয়ার করি। আমার যখন বয়স ১৪ তখন ছোট ভাইটার টাইফয়েড হয়। ডাক্তার ৩০০ টাকার ঔষুধ দেয়। বাপজান গন্জ্ঞে থালা বাসন বিক্রি কইরা ঔষুধ আইনাও ভাইটারে বাচাইতে পারে নাই। তারপরের থিকাই মনে হইছিলো এই কাগজের টাকা আমি কামামু না, টাকা আমারে কামাইবো।
সবকিছু গুছাই আনছিলাম। ২ লাখ টাকার সামানা চুরি গেছে এইটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হইলো মানুষের মন ভাইঙ্গা যাওয়া। আমি পাপ করছি। মিলন চুরি করে নাই, ওর ওপর জুলুম করছি। তার শাস্তি দেখেন পরের দিন আল্লাহ দিয়া দিছে।
হিসাব কইরা দেখলাম সংসার টিকলো না বদরাগের কারনে, মনটা ভাংলো অবিশ্বাসের লিগা। নতুন বাসায় পারলে নিজের বাবা মারে নিয়া উইঠেন। ভালো চাকরী করেন, বিয়া করেন। আমার মতো ভুল কইরেন না। আপনেরে দেখলে নিজের ছোট ভাইটার কথাই মনে হয়।

আমার খোজ কইরেন না, আমারে পাইবেন না। মন ঠিক হইলে ফোন দিমুনে। অনেকদিন ধইরা সাগর দেখি না, পাহাড় দেখি না, নীল আকাশের নীচে শুইয়া বাতাস শরীরে লাগাই না।

দোয়া রইলো।

ইতি

রহিম মোল্লা


দু'দিন ছুটি নিয়েছিলাম। বাসাতেও মন টিকছে না। ফ্যানটা যতক্ষন ঘোরে ততক্ষন ফ্যানটার দিকে থাকি। যেখান থেকে চলতে শুরু করেছে সেখানেই ফিরে আসছে। অদ্ভুত এক বৃত্তে আটকা পড়ে আছে এই ফ্যানটা। আমাদের মতো হতভাগাদের জীবনটাও অনেকটা সেরকমই। বৃত্ত ভাংতে চাই, সুখি হতে চাই। পারছি না।
প্রচন্ড পরাক্রমশালী কেউ আমাদেরকে সে বৃত্ত ভাংতে দিচ্ছে না, প্রতিদিন সকাল বেলা উঠে নতুন ভাবে সবকিছু শুরু করতে চাই, আশার আলো বুকে নিয়ে এগিয়ে যাই, দিন শেষে যেখান থেকে শুরু করেছিলাম পথচলা, সেখানেই ফিরে আসি।

গতকাল স্বর্না এসেছিলো এ বাসায়। কিভাবে ঠিকানা খুজে পেলো বুঝতে পারলাম না, এইচআরের সিভিতে এসএম ইন্টারন্যাশনালের ঠিকানা দেয়া। বাসায় এসে সবকিছু গুছালো, রান্না করতে গিয়ে গ্যাসের চুলা জ্বললো না। বাইরে থেকে খাবার আনালো। এক সাথে শপিং এ গেলাম। গিফট হিসেবে পেলাম শার্ট। জিজ্ঞেস করলাম,"কাহিনী কি?"
উল্টো আমাকে বলে ডুব না দিতে। বড় বড় সাতারূ হারিয়ে গেছে এই মায়াজালে।
তাকে আমি কিভাবে বলি সাতারূ হতে হলে পানিতে নামতে হয় আর আমি এমনি এক অভাগা যে যেখানেই তাকাই সেখানেই সাগর শুকায়।

আমি জানি রহিম ভাই কোথায় আছে, মিলন কোথায় আছে। আমি জানি ওরা একদিন ফিরে আসবে, সব আগের মতোই হয়ে যাবে, অবশ্যই হতে হবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×