somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বেলা যে যায় সাঝবেলাতে

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
বসন্তের ঝিরিঝিরি বাতাসে শুকনো ডালে নতুন পাতার কলিগুলো উকি দিচ্ছিলো। রুমানা খোলা চুলে পার্কের খালি বেন্ঞ্চে বসে আনমনে গেথে চলেছিলো স্মৃতিদের কথামালা। এমন সময় শফিকের ফোনে ঘোর লাগা ভেঙ্গে যায়।

: এসএমএসের জবাব দিলে না যে?
: খেয়াল করিনি।
: কি হলো বলতো? গত দুদিন ধরে তুমি হঠাৎ আনমনা! কিছু হয়েছে?
: কই নাতো!
: আজকে রাতে একটা ডিনার পার্টি আছে। চলো না যাই!
: না শফিক, আমার একটু স্পেস দরকার।
: ওকে। খুব দেখতে মন চাইছে। কাল দেখা হবে?
: আমি জানাবো।

রুমানা ফোনটা কেটে দিয়ে অনুভব করলো ঘোর লাগা অনুভূতিটা আর নেই। কোথ্থেকে এক তেতো স্বাদ মনকে গ্রাস করেছে। রুমানা উঠে দাড়া্য। রুমানার চুল গুলো বাতাসে কখনো মুখ জুড়ে কখনোবা পিঠে উপর খেলা করছে। রুমানা জানে না তাকে এখন কতটা সুন্দর লাগছে। ইসস! শফিক যদি দেখতো সেই চোখ দিয়ে, হয়তো সেই অনুভূতিটুকুর জন্যই রুমানা স্বপ্ন দেখেছিলো।

২.

শফিকের হাতে টিউলিপের বুকি। লেকের নীল পানিতে এক অসাধারন নীরব সুর কানে ভেসে আসে। রুমানার গায়ে আজ নীল টি শার্ট, হাতাকাটা। হাতের রং রোদের আলোতে দুধে আলতা। চুলের মাঝখানে সিথিতে দুই পাশে বেয়ে গেছে, রোদের আলোতে শান্ত জলরাশির মতোই খেলা করছে রুমানার চুল। রুমানার আনমনা ভাবই শফিককে বার বার কাছে টেনে।

: বাহ! ফুল গুলো তো খুব সুন্দর। আমার জন্য?
: না, লেকের পাশে এই জঙ্গলে পুতে রাখার জন্য এনেছি।
: আর বলতে হবে না। দাও ফুল দাও। চলো আজকে কোথাও লান্ঞ্চ করি।
: না কোথাও লান্ঞ্চ করতে যেতে হবে না। গ্রীলের জন্য সবকিছু এনেছি। গ্রীল খাবো আর গ্রীল শেষে রেড ওয়াইন।
: ওকে

শফিক সবকিছু সাজিয়েই রেখেছিলো। কয়লায় আগুন ধরিয়ে দেখতে লাগলো রুমানা একা দাড়িয়ে লেকের সামনে। শফিকের পেছনের পকেটে রিংটা কখন দেবে বুঝতে পারছে না। এমন সময় রুমানা সামনে এসে দাড়ালো।

: শফিক তোমাকে একটা কথা বলি?
: বলো।
: গত মাসের প্রথম শনিবার মনে আছে আমি তোমাকে ডেকেছিলাম। তুমি বলেছিলে অফিসের কাছে তুমি শহরের বাইরে আছো। আমি তোমাকে খুব মিস করেছিলাম। তোমাকে একটা কথা বলতে চেয়ে ছিলাম।
: কি কথা? এখন কি বলা যায়?
: অবশ্যই বলা যায়। আমি থিতু হতে চাচ্ছিলাম।

শফিকের মনটা খুশিতে ভরে গেলো। মনে হলো যে কথাটা কিভাবে বলবে যার জন্য সপ্তাহ ভর রিহার্সাল দেয়া সে কথাটা এতো স হজে বলে রুমানাই বলে দেবে এ যেনো এক আশ্চর্য্যের ব্যাপার।
: কিন্তু কি ভেবে দুঃখ লাগছিলো জানো? যখন ফেসবুকের ঐ শহরের বাইরে থাকার ম্যাসেজটায় লোকেশন অন ছিলো আর সেখানে দেখাচ্ছিলো তুমি ঐ শহরেই ছিলে। আর সবচেয়ে অবাক ব্যাপার কি জানো? তার পরদিন যখন তোমার অফিসে গেলাম তখন তোমার পিএ র কাছেই জানতে পারলাম তোমরা একসাথে ডিনার করেছো। তোমার অধিকার আছে এসব কিছু করার, কিন্তু আমাকে মিথ্যে বলার তো কিছু ছিলো না, তাই না? আমরা তো তখনও কমিটম্যান্টে যাই নি! তাহলে কেন মিথ্যে বললে?

শফিকের মুখের হাসিটা এক সেকেন্ডে বিলীন হয়ে গেলো কি বলবে ভেবে পাচ্ছিলো না। গ্রীল গুলো পুড়ে যাচ্ছে আগুনের আচে সেখানে আর খেয়াল নেই।

রুমানা বলে চললো,"সরি শফিক, তোমার টিউলিপগুলো এই জঙ্গলেই ফেলে রাখতে হবে আজ। আমি গত পুরোটা সপ্তাহ এজন্যই স্পেস নিয়েছিলাম। ভালো থেকো!"

রুমানা শান্ত ভঙ্গিতে বাস স্ট্যান্ডের দিকে হাটতে শুরু করলো।


বিঃদ্রঃ গল্পটি ফেসবুকের এই গ্রুপটিতে পোস্টানোর হয়েছিলো। আপনারা সবাই লাইক করুন একবার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×