somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিমন সাঁই
সেচ্ছাসেবক(এফওএসএস বাংলাদেশ), গণিত বিভাগে পড়াশুনা করি, প্রচুর পরিমাণে কফি খাই, সোজাসাপটা কথা বলি, আর্চ লিনাক্স ব্যবহার করি, মন ফুরফুরা থাকলে কোডিং শিখি

এটা আমি! আমি কেমন মানুষ?

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন যাবৎ পুরনো ল্যাপটপ(Acer Aspire E1-510) বিক্রি করে দেবার কথা ভেবেছি। যার ব্যাটারি, টাচপ্যাড ও কি-বোর্ড নষ্ট! :-B তবে, দোকানে নিয়ে যে বিক্রি করবো সেই সময় বের করতে পারছিলাম না। আজ অন্যসব ব্যস্ততাকে দূরে ঠেলে পুরনো ল্যাপটপ বিক্রির জন্য সময় বের করেছি। ল্যাপটপ নিয়ে শহরের বিভিন্ন দোকানে ঘুরতেছি এবং ক্রেতাদের ( অর্থাৎ দোকানী) সঙ্গে দর কষাকষি করতেছি। আজিজ প্লাজা,(টাঙ্গাইল) এ ৳২৫০০/- থেকে ৳৩০০০/- এর বেশি দাম কেউ বলল না। পরবর্তীতে ল্যাপটপটি নিয়ে আসলাম ক্যাপস্যুল মার্কেট,(আজিজ প্লাজার বিপরীতে) সেখানে ৳৩০০০/ থেকে ৳৪০০০/- দাম হলো। যেখানে সবাই ৳২৫০০/- থেকে ৳৩০০০/- টাকা দাম বলছিল, সেইখানে এম কে ল্যাপটপ গ্যালারি এন্ড সার্ভিসিং সেন্টার[স্থানঃ ক্যাপস্যুল মার্কেট ২য় তলা] ৳৪০০০/- টাকা বলে। অতঃপর আমি আমার পুরনো ল্যাপটপটি এম কে ল্যাপটপ গ্যালারি এন্ড সার্ভিসিং সেন্টার এ বিক্রি করতে চাই। আমি যেহেতু বলেছি ব্যাটারি, টাচপ্যাড ও কি-বোর্ড নষ্ট, সেহেতু ওরা অন্যান্য জিনিশ পরীক্ষার নাম করে ডিসপ্লেতে নখ দিয়ে চাপতে থাকে আর বলতে থাকে যে ডিসপ্লে স্পট আছে (যদিও তখনো সম্পূর্ণ ডিসপ্লে ভাল ছিল) পরে ওরা নানান তাল-বাহানা শুরু করে। এবং একপর্যায়ে বলে দেয় যে ল্যাপটপটি নেবে না। বলে রাখা ভাল, এই সময় ওরা আমার ল্যাপটপ সম্পর্কে ফোনে অন্যদের সাথে নিরবিচ্ছিন্নভাবে কথা বলতেছিল। যাই হোক, আমি ল্যাপটপ নিয়ে পাশের দোকানে গিয়ে ল্যাপটপের পাওয়ার অন করে দেখি ডিসপ্লেতে স্পট! আমি তৎক্ষণাৎ ল্যাপটপ নিয়ে এম কে ল্যাপটপ গ্যালারি এন্ড সার্ভিসিং সেন্টার এ যাই এবং বিষয়টি বলি।
কিছুক্ষণ কথা কাটাকাটির একপর্যায়ে,
- ওদের একজন বলে আমাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে এবং সেখানো কিন্তু সব রেকর্ড আছে।
- আমি বললাম, বেশ ভাল তবে রেকর্ড সবাইকে দেখান। সবাই দেখুক "কিভাবে আমার ল্যাপটপের ডিসপ্লে নষ্ট করা হয়েছে।"
- পরবর্তীরতে ওরা রেকর্ড দেখাবে না বলে দেয়।
আমি অসহায় বোধ করলাম, ভেতরে ভেতরে রাগ হচ্ছিল কিন্তু রাগের বহিঃপ্রকাশ করতে পারিনি। পরে ভগ্নহৃদয়ে যখন সিঁড়ি বেয়ে নামতে যাবো ঠিক ঐ মুহূর্তে অন্য দোকানী সব ঘটনা শুনে (যিনি আগে ৳৩০০০/- দাম বলেছিল) ৳২৫০০/- দিতে চাইল। আমি অনেকটা নিরুপায় হয়ে ল্যাপটপটি ৳২৫০০/- টাকায় বিক্রি করে দিলাম। ল্যাপটপ কেনার সময় দোকানী আমার জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি রেখে দিলেন।
ল্যাপটপ বিক্রির ৳২৫০০/- নিয়ে সি এন জি করে বাড়ী আসার সময় নানান আকাশ-কুসুম চিন্তা করলাম। সেইসাথে ভাবলাম, আমি দোকানদারকে (যে ইচ্ছাকৃতভাবে আমার ক্ষতি করলো) একটি গালিও দিলাম না। এখন যখন লিখতেছি "আমার রাগ অনেক কমে গেছে।" এবং এরমাঝে আমি নিজেই নিজেকে প্রশ্ন করতেছি,"আমি কেমন মানুষ? আমি কি বোকা(আমাদের গ্রাম্যভাষায় বলদ প্রকৃতির) নাকি সহজ-সরল? আমার নিজের মধ্যে বিষয়টি নিয়ে বেশ ঝগড়া করতে ইচ্ছে হচ্ছিল কিন্তু অজানা কারণে থেমে গেলাম।"
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৬
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×