somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনন্ত জলিল!! অসম্ভবকে সম্ভব করা সত্যিই যার পক্ষ্যে সম্ভব!!!!

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনন্ত জলিল বরাবরই বিপদের বন্ধু হিসেবেই পরিচিত সবার কাছে। যখনই কেউ বিপদে পড়ে তার কাছে সাহায্য চায়, তখনই অনন্ত সত্যিকারের নায়কের মতই দুই হাত বাড়িয়ে দেন। সব সময়েই তিনি অভাবী এবং বিপদগ্রস্তদেরকে সহায়তা করে এসেছেন। আর তার এই মহৎ স্বভাবের পেছনে আছে তার একটি মহৎ চিন্তাধারা। তিনি মনে করেন সৃষ্টিকর্তা যেহেতু তাঁকে অনেক দিয়েছেন, তাই তিনি সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন। তিনি এটাকে তাঁর কর্তব্য বলে মনে করেন। আর তাই কখনোই বিপদগ্রস্ত কেউ তাঁর কাছে সাহায্যের হাত বাড়ালে খালি হাতে ফেরত যায় না।
সম্প্রতি অনন্ত জলিল সাহায্য করেছেন তেমনই একজন বিপদগ্রস্ত শিশুকে। পটুয়াখালীর মোঃ সুজনের বয়স মাত্র ১২ বছর। অত্যন্ত দরিদ্র ঘরের ছেলে সুজন ভুগছে একটি শারীরিক জটিলতায়। গত তিন বছর যাবত সুজন Chyious Ascites নামে একটি জটিল রোগে আক্রান্ত। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতালে তাকে ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু হাসপাতাল থেকে বলা হয়েছে বাংলাদেশে এই রোগের চিকিৎসা করা সম্ভব নয়। তার চিকিৎসার জন্য অতি দ্রুত তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু সুজনের পরিবারের পক্ষে এই চিকিৎসার ভার বহন করা সম্ভব হচ্ছে না।
গত ১৪ অক্টোবর সন্ধ্যার সময় সুজন এবং সুজনের মামা এজে আই গ্রুপের সামনে অনন্ত জলিলের সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে ছিলেন। অনন্ত জলিল যখন অফিস থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন তখন তিনি ছেলেটিকে এবং ছেলেটির মামাকে দেখতে পান। অনন্ত তাদেরকে কাছে ডেকে সমস্ত ঘটনা শুনে সুজনের পরিবারের ভিসা, পাসপোর্ট এবং ইন্ডিয়া যাওয়ার যাবতীয় খরচ দিয়ে দেন এবং সুজনের দ্রুত সুস্থতা লাভের কামনা করেন।
কেবল সিনেমায় এতকাল আমরা ঘটতে দেখেছি এমন ঘটনা। তবে লোকে যতই নিন্দা করুক না কেন, অনন্ত
জলিল সবসময় প্রমাণ করেছেন যে কেবল পর্দার নামসর্বস্ব হিরো নন তিনি। বরং বাস্তব জীবনেও তিনি হিরো। নিজের ধর্মের ও সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসই তাঁকে এমন কাজ করতে অনুপ্রাণিত করে বলে অনন্ত জানান।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×