
মেয়ে,তুমি কি আমার স্বস্তি হবে?
মধ্য দুপুরে ক্লান্ত রোদে একপলকা হাওয়া।
পরিশ্রমী দিন শেষে ঘরে ফেরার পর,
তোমার কোলে কি একটুখানি জায়গা দিবে?
ঝড়ো বৃষ্টিতে একসাথে ভিজার জন্য,
বারবার কি আবদার করবে?
ছুটির দিনে দেরি করে উঠার পর,
আদুরে গলায় কি বকে দিবে?
এই এবড়ো থেবড়ো পথের শেষ প্রান্তে যেতে চাই আমি,
তোমার হাত দিয়ে কি আমার বাহু শক্ত করে ধরে রাখবে?
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




