somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর বয়স

০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এভাবেই এমন করেই কেটে যায় এক একটি দিন।
যেমন করে কেটে গেছে পৃথিবীর পাঁচশত কোটি বছর।

---


বৃদ্ধ হয়ে ভেন্টিলেটরে মারা গেল চড়ুইযুগল
বাড়ির কোণ ঘেঁষে হল কবর,
কিশোরী মেয়েটি অইদিন দুপুরে ভাত খেলো না,
আশ্চর্য! এমনটি কখনো দেখিনি আগে!

শীতের শেষটায় কাঁচের ছুরির মত বাতাস
দিগন্তে সূর্য ডুবি ডুবি
কিশোরী মেয়েটা বারান্দায় হেলান দিয়ে আকাশ দেখছে
রক্তজবার মতন আকাশ
পরিযায়ী পাখিরা আপন নীড়ে ফিরছে
সব নয়, কিছু দেহ নিথর হয়ে পড়ে আছে জমিনে
ওদের শবদেহের চিতা কে জ্বালবে?

---


তোমাদের সমাজে,
পোয়াতির কাঁধে বয়ে আনা ইটে তৈরি হয় দালান।
বৃদ্ধা পাগলি পচতে পচতে মরে যায় ডাস্টবিনে।
ফুটপাথে পড়ে থাকা বেওয়ারিশ নবজাতকের মুখে শাল দুধ তুলে দেয় সদ্য জন্ম দেয়া তেরোটি কুকুরছানার মা।


---

তবু শহুরে নেক্রপলিসের পিঠ ঘেঁষে বেঁড়ে উঠে কোন বুনো লতা
প্রাণের কি সাংঘাতিক আকুতিরে বাবা!
চারকোণা ম্যাচ বাক্সে বন্দী, অ্যাশট্রেতে ফেলে আসা শৈশব,
লোহালক্কর থেকে আফিমের মত ডোপামিন শুষে নেয়া মানুষ ওরা
জঙ্গলি লতাটা ওদের একটুকরো সবুজ দেখাতে চায়।

---

সায়েন্স ক্লাব শেষ করে রিকশায় ফিরছিলাম
আইসক্রিম খেতে খেতে বললাম, বিজ্ঞান ফর্মুলা আবিস্কার করে ফেলছে মামা। তুমি চাইলেই এখন একশ বছর বাঁচতে পারবা।
-আমার বাঁচার ইছছা ন্যাই।
এটা কি বললা মামা?
-একশ বছর রিকশা চালায়া কি করমু কন?
আমি জবাব দিতে পারি নি শুধু আমার হাত থেকে আইসক্রিমটা খসে পড়েছিল।
ধুস! চকবার একদমই খেতে পারি নাহ।

---

সাড়ে চৌদ্দ ঘণ্টা ঘুমানোর পরও
ঘোর কাটেনি।
সন্ধ্যেবেলা, বিষণ্ণ বৃষ্টি হচ্ছে।
জানালার দিকে তাকিয়ে মনে হল
মহাকাল এসে জাপটে ধরেছে জানালার কাঁচ।
মুহূর্তরা চুইয়ে চুইয়ে পড়ছে গ্রিল বেয়ে....

তাহলে কি
এভাবেই? এমন করেই কেটে যাবে এক একটি দিন?
যেমন করে কেটে গেছে পৃথিবীর পাঁচশত কোটি বছর।

হ্যাঁ, এমনি করেই বয়স বাড়বে পৃথিবীর।
প্রেমিকার গালে ভ্যান গগঁঁ আঁকবে সহস্র বছরের বলিরেখা।
উদ্ধত স্তন ঝুলে পড়বে লাউয়ের ডগার মতন।
নক্ষত্র খসে পড়বে বাড়ির উঠোনে।
শৌচাগারে অনন্তকাল অন্ধকার বুনে চলা মাকড়সার মনে হবে
এর চেয়ে বরং মরে যাওয়া ভালো।


---



সবকিছু পরাবাস্তব, স্বপ্ন স্বপ্ন লাগছে।
বিড়বিড় করে আওড়ালাম "Life is a dream within a dream"
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×