ফিরে এসো ,ফিরো এসো ,
কোথায় তোমাকে পাব ,
বল কোন কথায় তোমাকে পাবো,
তুমি তো জানো আমি বোকা, পথ ভোলা,ছ ন্নছারা ,
তুমি ছারা আমি একা ভিষন একা।।
মনে পরে বিদায় বেলা ,
তোমার এক পা দু পা করে চলে যাওয়া
, তোমার চোখে অশ্রুর ফোঁটা,
আমার অবাক চোখে তাকিয়ে থাকা ,
তুমি চলে গেলে ......।
ভেবেছিলাম জীবনের পথ অনেক লম্বা ,
তোমার মত অনেক আসবে,অনেক যাবে চলে।
দু দিন বেশি হলে সাত দিনে ঠিক ভুলিয়ে দেব ।
হাঁ তুমি চলে গেছ, ঠিক ভুলেছি, হাসছি,আডডা দিচ্ছি,কাজ করছি ,
...কিন্তু কোথাও কি আমি আছি??,
আমি কই আছি ??
তোমার কাছে,না আমি তুমি হয়ে গিয়েছি??
.. ফিরে এসো ,ফিরে এসো,
আগের মত করে,
পূর্ণিমাতে তুমি আমি নৌকা তে যেমন,
আবার হতে চাই চাদের আলোয় তোমার নৃতের একক দ র্শক
,হাত ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে,
অনেক কথা তবু কথা খুঁজে না পেয়ে আবোল তাবোল কথাতে,
প্রখর রুদ্রে হুড তোলা রিক্সাতে হাতে হাত রেখে ঠিকানা বিহীন ছুটে চলাতে ......।ফিরে এসো
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



