আজ আমি অরব,
আজি আমি ভাঙব,
আজ আমি হাঁসবো, শুধুই হাসবো।
শয়তানের হাসিকেও আজ হারাব।
আজ আমার হাত হবে রক্তাক্ত,
আমার সব স্বপ্ন সব আশা ,
হবে রক্তে রাঙা,
আজ আমি মিশবো খুনির মিছিলে,
তাদের মিছিলে যারা স্বপ্ন কেরে নেয়,
কেরে নেয় বাঁচার শেষ সম্বল,
আমি আজ তাদের দলে ,
তারা বিস্ময় নিয়ে তাকাবে ,
আজ তারা কি লজ্জাই মুখ লুকাবে?
না লজ্জা তো তাদের নেই
সে তো হারিয়েছে বহু কাল আগে,
তারা শুধু লাল চোখে তাকিয়ে রবে আমার পানে,
বলবে এ মিছিল বোকাদের নয়,
এ মিছিল শুধুই তাদের যারা কারতে যানে...
তবে কি আমি বঞ্চিতদের দলে আজ!!
না সেখানে ও আমার ঠাই নেই,
সে মিছিলে স্বপ্ন লাগে ,বেড়ে ওঠার স্বপ্ন,
ঘোলা চোখে করুণা পাবার আশা
আমি তো সে সব হারিয়েছি খুন করেছি......
তবে কি আমি আজ ভাসমান আত্মা,
যার নেই স্বর্গ ,নরক,নেই পৃথিবীর মাটি,আমি কি তবে সেই অতৃপ্ত আত্মা.........
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



